এবার ইতালি-পর্তুগালেও ছড়িয়েছে বিক্ষোভের উত্তাপ

Post Image

ফ্রান্স ও স্পেনের পর এবার ইতালি ও পর্তুগালেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইতালির মিলানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। একই দাবিতে পর্তুগালের রাজধানী লিসবনে তাঁবু শিবির গড়ে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভকারীরা।

মিলানে স্থানীয় সময় শনিবার প্রথমে শান্তিপূর্ণ পদযাত্রা করেন বিক্ষোভকারীরা। তবে একপর্যায়ে মুখোশধারী কয়েকজন পুলিশের দিকে পাথরসহ বিভিন্ন বস্তু নিক্ষেপ করেন। এ সময় বারের টেবিল দিয়ে তৈরি একটি ব্যারিকেডেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। পরে তোলা একটি ছবিতে পুলিশের একটি ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা যায়। স্থানীয় সংবাদমাধ্যম লাপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষে অন্তত দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় অপ্রাপ্তবয়স্কসহ প্রায় ৫০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।


প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ‘বিক্ষোভ প্রদর্শনের অধিকার সবার আছে। কিন্তু শহরে আগুন ধরিয়ে দেওয়ার কোনো অধিকার নেই।’ সামাজিক যোগাযোগের মাধ্যমে মেলোনি লিখেন, শহরে বিশৃঙ্খলা ছড়ানো ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করতে একটি পক্ষ বিক্ষোভকে ব্যবহার করেছে।


এদিকে আবাসন সংকট ও জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার দাবিতে লিসবনে বিক্ষোভকারীরা একটি তাঁবু শিবির স্থাপন করেছেন। কয়েক সপ্তাহ আগে স্পেনের বিক্ষোভে একই ধরনের শিবির গড়ে তোলা হয়েছিল।


লিসবনের দর্শনীয় স্থান রসিও স্কোয়ারে শনিবার রাতে কয়েক হাজার মানুষ পদযাত্রা করেন। অনেকে সারা রাত সেখানে অবস্থানের প্রস্তুতি নিয়েছিলেন। ৪৬ বছর বয়সী সমাজকর্মী এলেনা কস্তা বলেন, সমাজের যে শ্রেণির মানুষ কর দিয়ে অর্থনীতি সচল রাখে তারা আক্রমণের শিকার ও অধিকার হারাচ্ছে। বিশেষ করে আবাসনের অধিকার সংকটের মুখে পড়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এবার ইতালি-পর্তুগালেও ছড়িয়েছে বিক্ষোভের উত্তাপ

ফ্রান্স জ্বলছে, দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন: ট্রাম্প

দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭

পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

‘যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে পাকিস্তানে ইরানের রপ্তানি বন্ধ হয়ে যাবে’

আজারবাইজানে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে দূতাবাসের সামনে বিক্ষোভ

ককরোচ পার্টির অভিজিৎকে গ্রেফতার দেখিয়ে তোলা হচ্ছে আদালতে, মুক্ত নেহা বোরা

সর্বাধিক পঠিত

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

আফগান, নাইজার ও মালিতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দুই নেতার ব্যক্তিগত মেসেজ ফাঁস করলেন ট্রাম্প

ভারতের যেকোনো উসকানির পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

‌দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে আকাশে ঘুড়ি, ফিরল বসন্ত উৎসব

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম