দুই নেতার ব্যক্তিগত মেসেজ ফাঁস করলেন ট্রাম্প

Post Image

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনায় রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কূটনৈতিকভাবে গ্রিনল্যান্ড না পেলে প্রয়োজনে শক্তি প্রয়োগও করা হবে। এ বিষয়ে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্কও আরোপ করেছেন তিনি।

এ অবস্থায় ইউরোপের নেতারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন এবং তাকে ব্যক্তিগত বার্তা পাঠাচ্ছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ট্রাম্পকে একটি ব্যক্তিগত মেসেজ পাঠান। সে বার্তাটি ট্রাম্প গত ১৯ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। একইভাবে, ন্যাটো প্রধান মার্ক রুট্টোর পাঠানো ব্যক্তিগত বার্তাও মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রকাশ করেন ট্রাম্প।

মাখোঁ কী লিখেছিলেন

সামাজিকমাধ্যম ট্রুথে প্রকাশিত ছবিতে দেখা যায়, ম্যাক্রোঁ ট্রাম্পকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে লিখেছেন— আমার প্রিয় বন্ধু (ট্রাম্প), আমরা সিরিয়া নিয়ে সঠিক পথে আছি। ইরান নিয়েও আমরা বড় কিছু করতে পারি। তবে গ্রিনল্যান্ড নিয়ে আপনি কী করছেন, তা আমি বুঝতে পারছি না। চলুন ভালো কিছু গড়ার চেষ্টা করি। ১) ডাভোস অর্থনৈতিক সম্মেলনের পর বৃহস্পতিবার আমি প্যারিসে একটি জি-৭ বৈঠক আয়োজন করতে পারি। সেখানে ইউক্রেন, ডেনমার্ক, সিরিয়া ও রাশিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো যেতে পারে। ২) ডাভোস থেকে ফেরার আগে বৃহস্পতিবার চলুন প্যারিসে একসঙ্গে নৈশভোজে বসি।

ন্যাটো প্রধানের বার্তা

ন্যাটো প্রধান মার্ক রুট্টোও ট্রাম্পকে ব্যক্তিগত বার্তা পাঠান। সেখানে তিনি লেখেন— মিস্টার প্রেসিডেন্ট, প্রিয় ডোনাল্ড— আজ সিরিয়ায় আপনি যা অর্জন করেছেন, তা অসাধারণ। আমি মিডিয়ার মাধ্যমে সিরিয়া, গাজা ও ইউক্রেন নিয়ে আপনার কাজগুলো তুলে ধরব। গ্রিনল্যান্ড নিয়ে একটি সমাধান খুঁজে বের করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। আপনার প্রিয় মার্ক।


সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে পাকিস্তানে ইরানের রপ্তানি বন্ধ হয়ে যাবে’

আজারবাইজানে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে দূতাবাসের সামনে বিক্ষোভ

ককরোচ পার্টির অভিজিৎকে গ্রেফতার দেখিয়ে তোলা হচ্ছে আদালতে, মুক্ত নেহা বোরা

সৌদিকে সহায়তা করছে ইসরায়েল: ট্রাম্প

‘যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থন দেবে ভারত’

‘হৃদয়ে এখন শহীদ হওয়ার আকাঙ্ক্ষা’: নেহা বোরা টিম

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ফিলিস্তিনিদের স্বীকার না করলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা

সর্বাধিক পঠিত

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা শরিফ

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

আফগান, নাইজার ও মালিতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

দুই নেতার ব্যক্তিগত মেসেজ ফাঁস করলেন ট্রাম্প

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

ভারতের যেকোনো উসকানির পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের