কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭

Post Image

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার চোরবাগানে দুর্গাপূজার মণ্ডপে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন। সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টির মধ্যে মণ্ডপে প্রবেশের জন্য হুড়োহুড়ি শুরু হলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল ও এসএসকেএম হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাতে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হবে। কারা দায়িত্বে ছিলেন, তা খতিয়ে দেখা হবে। মণ্ডপের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হবে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সন্ধ্যায় প্রবল বৃষ্টি শুরু হলে বৃষ্টি থেকে বাঁচতে অনেক দর্শনার্থী মণ্ডপের ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় ঠেলাঠেলিতে কয়েকজন পড়ে যান। এতে পদদলনের মতো পরিস্থিতি তৈরি হয়। মণ্ডপের ভেতরে ৩৬০ ডিগ্রি ঘুরে বের হওয়ার জন্য তৈরি বৃত্তাকার চলাচলের পথেই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও সময়মতো পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সহায়তা পাওয়া যায়নি। তাদের দাবি, ভিড়ের মধ্যে অনেকে পড়ে গেলে অন্যরাও হুড়োহুড়িতে তাদের ওপর পড়ে যান।

পূজার অন্যতম উদ্যোক্তা বিকাশ দাস বলেন, কীভাবে এমন ঘটনা ঘটল, তা তারা বুঝতে পারছেন না। আপাতত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোই তাদের প্রধান কাজ। পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। তবে ভিড়ের চাপে পদদলনের ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত নয় বলে জানান তিনি।

ঘটনার পর মণ্ডপের আলো বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় প্রবেশ ও বের হওয়ার পথও। আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসা শুরু হয়। পরে কয়েকজনকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়।

চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের মণ্ডপের ভাবনা ‘অরব’। শব্দের পরিচিত গণ্ডি পেরিয়ে নীরবতার গভীরে পৌঁছানোর ভাবনা নিয়ে তৈরি মণ্ডপটি দেখতে সপ্তমীর সন্ধ্যায় বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছিল। মণ্ডপের ভেতরে বৃত্তাকার পথে চলাচলের ব্যবস্থা ছিল। সেখানেই বিপত্তি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার। আহতদের চিকিৎসা ও দুর্ঘটনাসংক্রান্ত তথ্যের জন্য একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিলেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭

পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

‘যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে পাকিস্তানে ইরানের রপ্তানি বন্ধ হয়ে যাবে’

আজারবাইজানে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে দূতাবাসের সামনে বিক্ষোভ

ককরোচ পার্টির অভিজিৎকে গ্রেফতার দেখিয়ে তোলা হচ্ছে আদালতে, মুক্ত নেহা বোরা

সৌদিকে সহায়তা করছে ইসরায়েল: ট্রাম্প

‘যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থন দেবে ভারত’

সর্বাধিক পঠিত

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

আফগান, নাইজার ও মালিতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

দুই নেতার ব্যক্তিগত মেসেজ ফাঁস করলেন ট্রাম্প

ভারতের যেকোনো উসকানির পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

‌দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে আকাশে ঘুড়ি, ফিরল বসন্ত উৎসব

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম