পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

Post Image

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে পদদলিত হয়ে অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে অন্তত ৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উত্তর কলকাতার গিরিশ পার্ক থানার আওতাধীন চোরবাগান সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপের বের হওয়ার পথে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে মণ্ডপে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।

পুলিশ জানায়, আহত ব্যক্তিদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কন্ট্রোল রুমের অতিরিক্ত সদস্য, ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা দল এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। দুর্ঘটনার পর মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।


পরিস্থিতি দেখতে হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল।


এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে শক্তি ও সাহস জোগানোর জন্য প্রার্থনা করেন।


প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভিড়ের চাপে অনেকেই জ্ঞান হারিয়ে ফেলেন। আহতদের কয়েকজনকে মোটরসাইকেলে করে হাসপাতালে নেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পশ্চিমবঙ্গে দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু

‘যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে পাকিস্তানে ইরানের রপ্তানি বন্ধ হয়ে যাবে’

আজারবাইজানে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে দূতাবাসের সামনে বিক্ষোভ

ককরোচ পার্টির অভিজিৎকে গ্রেফতার দেখিয়ে তোলা হচ্ছে আদালতে, মুক্ত নেহা বোরা

সৌদিকে সহায়তা করছে ইসরায়েল: ট্রাম্প

‘যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থন দেবে ভারত’

‘হৃদয়ে এখন শহীদ হওয়ার আকাঙ্ক্ষা’: নেহা বোরা টিম

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

সর্বাধিক পঠিত

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

আফগান, নাইজার ও মালিতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

দুই নেতার ব্যক্তিগত মেসেজ ফাঁস করলেন ট্রাম্প

ভারতের যেকোনো উসকানির পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

‌দীর্ঘ ২০ বছরের নিষেধাজ্ঞা শেষে পাকিস্তানে আকাশে ঘুড়ি, ফিরল বসন্ত উৎসব

ইরান যুদ্ধে চীনের সাহায্যের প্রয়োজন নেই: ট্রাম্প