ভারতের যেকোনো উসকানির পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের

Post Image

ভারতের যেকোনো উসকানির কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৃহস্পতিবার ‘কাশ্মীর সংহতি দিবস’ উপলক্ষে আজাদ কাশ্মীরের আইসভায় দেয়া বিশেষ ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর দ্য নিউজের।

তিনি বলেন, ভারত যদি কোনো ধরনের উসকানি দেয়, তাহলে পাকিস্তান তার জবাব দেবে সমান ও দৃঢ় শক্তিতে এবং যে ফ্রন্ট থেকে উসকানি আসবে, ঠিক সেখানেই তার পাল্টা প্রতিক্রিয়া দেখানো হবে।

গাজা অভিমুখে আবারও ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলার ঘোষণাগাজা অভিমুখে আবারও ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলার ঘোষণা

শেহবাজ শরিফ বলেন, ভারত গত মে মাসের যুদ্ধে পরাজয়ে পর প্রক্সিদের মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসবাদ চালাচ্ছে। তিনি বলেন, ভারত তার আগ্রাসী, সম্প্রসারণবাদী এবং আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করা পর্যন্ত আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেন, ভারতের মদদে পরিচালিত যেকোনও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো একই দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করবে, যেভাবে শত্রু যুদ্ধবিমান মোকাবিলা করা হয়েছিল। তিনি বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে তা হবে সমতা ও ন্যায়ের ভিত্তিতে। তার ভাষায়, ‘মারকা-ই-হক’ কেবল পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পেশাদার দক্ষতার বিজয় নয়, এটি কাশ্মীরি জনগণের ত্যাগেরও বিজয়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে পাকিস্তানে ইরানের রপ্তানি বন্ধ হয়ে যাবে’

আজারবাইজানে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে দূতাবাসের সামনে বিক্ষোভ

ককরোচ পার্টির অভিজিৎকে গ্রেফতার দেখিয়ে তোলা হচ্ছে আদালতে, মুক্ত নেহা বোরা

সৌদিকে সহায়তা করছে ইসরায়েল: ট্রাম্প

‘যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থন দেবে ভারত’

‘হৃদয়ে এখন শহীদ হওয়ার আকাঙ্ক্ষা’: নেহা বোরা টিম

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ফিলিস্তিনিদের স্বীকার না করলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা

সর্বাধিক পঠিত

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা শরিফ

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

আফগান, নাইজার ও মালিতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

দুই নেতার ব্যক্তিগত মেসেজ ফাঁস করলেন ট্রাম্প

ভারতের যেকোনো উসকানির পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের