মিষ্টির আসনে ধানের শীষের কান্ডারি হতে চান মেঘনা আলম

Post Image


বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য ঘোষিত আসনটির উপনির্বাচনে প্রার্থী হতে বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দেন।

উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে আবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দলের এই মুখপাত্র।

এদিন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে মেঘনা আলম বলেন, ‘জনগণের সমর্থন নিয়ে, জনগণের সেবার উদ্দেশ্যে, শূন্য ঘোষিত মহিলা আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। আলহামদুলিল্লাহ।’

এর আগে, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠলে গত ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

তার পদত্যাগে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর এই শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এই আসনে বিএনপির মনোনয়ন পেতে প্রায় ৭০ জন নারী নেত্রী ও সাবেক সংসদ সদস্য ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন : রিজভী

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের মৃত্যু: মুচলেকায় এক আসামির জামিন

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী

আত্মরক্ষার্থে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরি : ইশরাক

মিষ্টির আসনে ধানের শীষের কান্ডারি হতে চান মেঘনা আলম

‘আমাদের প্রতি অবিচার হচ্ছে, এর বিচার আল্লাহ করবেন’—প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট

‘জামায়াত থেকে কওমি গ্রুপকে বের করতে পারলেই সরকারকে শেল্টার দিতে সুবিধা হবে হেফাজতের’

যেসব সরকারি সুবিধা পাবেন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন

সর্বাধিক পঠিত

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা এখনো অপূর্ণ: জামায়াত আমির

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে : আসিফ মাহমুদ

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে শিক্ষাসনদ জালিয়াতির মামলা