‘আমাদের প্রতি অবিচার হচ্ছে, এর বিচার আল্লাহ করবেন’—প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট

Post Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চেয়েছেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের সদস্যসচিব মিল্লাদ হোসেন। জুলাই গণঅভ্যুত্থানসহ বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তিনি। 

শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন মিল্লাদ। ফেসবুক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, বিগত ১৭ বছরে ঢাকা শহরের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মতো ঢাকা কলেজেরও আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরাও হামলা, মামলা, জেল ও নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর ঢাকা শহরে আন্দোলন সচল রাখতে তাঁরা ভূমিকা পালন করেছেন। ঢাকা শহরকে চার ভাগে ভাগ করলে একটি বৃহৎ অঞ্চলের আন্দোলনের নেতৃত্ব ঢাকা কলেজের শিক্ষার্থীদের হাতে ছিল বলেও দাবি করেন তিনি। 

আরও খবর: স্ত্রীকে জড়িয়ে ধরে রেখেছিলেন স্বামী, হাতে ধরা ছিল শিশু সন্তান—কক্সবাজারে পোড়া রিসোর্টে হৃদয়বিদারক দৃশ্য

নিজের আহত হওয়ার ঘটনা উল্লেখ করে মিল্লাদ হোসেন লেখেন, ১৯ জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সামনেই তিনি গুলিবিদ্ধ হন। তার ভাষ্য, গুলি তাঁর বুকের বাঁ পাশ দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। ওই ঘটনার পর থেকে এখনো তিনি পুরোপুরি সুস্থ হতে পারেননি।

পোস্টে তিনি অভিযোগ করেন, ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বার বার একটি নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর সামনে নিয়ে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। অথচ ঢাকা কলেজের নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না। নিজেদের প্রতি এমন আচরণকে অবিচার উল্লেখ করে পোস্টের শেষাংশে মিল্লাদ হোসেন লেখেন, ‘আমাদের প্রতি অবিচার হচ্ছে এর বিচার আল্লাহ করবেন’।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াত নেতারা হাসিনার পথেই হাঁটতে ভালোবাসেন : রিজভী

ছিনতাইকারীর হ্যাঁচকা টানে প্রধান শিক্ষকের মৃত্যু: মুচলেকায় এক আসামির জামিন

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী

আত্মরক্ষার্থে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ধরি : ইশরাক

মিষ্টির আসনে ধানের শীষের কান্ডারি হতে চান মেঘনা আলম

‘আমাদের প্রতি অবিচার হচ্ছে, এর বিচার আল্লাহ করবেন’—প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট

‘জামায়াত থেকে কওমি গ্রুপকে বের করতে পারলেই সরকারকে শেল্টার দিতে সুবিধা হবে হেফাজতের’

যেসব সরকারি সুবিধা পাবেন প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন

সর্বাধিক পঠিত

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা এখনো অপূর্ণ: জামায়াত আমির

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি

টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে : আসিফ মাহমুদ

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপির জাতীয় কনভেনশন রোববার

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

আমি কোন দল করব—এর ওপর হস্তক্ষেপের অধিকার রাষ্ট্র কাউকে দেয়নি

বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থীর বিরুদ্ধে শিক্ষাসনদ জালিয়াতির মামলা