‘যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থন দেবে ভারত’

Post Image

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানকে সমর্থন দেবে ভারত। সম্প্রতি এমন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজস্থান রাজ্য শাখার সভাপতি মদন রাঠোর।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জয়পুরে একটি অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এই মন্তব্য করেন। রাজ্যসভার সদস্য রাঠোর বলেন, ‘যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে ভারত পাকিস্তানের পাশে থাকবে, কারণ তারা আমাদের প্রতিবেশী। কিন্তু যখন আমাদের মধ্যে (ভারত ও পাকিস্তানের মধ্যে) অভ্যন্তরীণ কোনো বিষয়ে ভারতীয়দের নিজেদের দেশের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো উচিত।’


এদিকে রাঠোরের এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। বিরোধী দলগুলোর নেতারা প্রশ্ন তোলেন, পাকিস্তানের সঙ্গে ভারতের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের প্রেক্ষাপটে বিজেপির একজন গুরুত্বপূর্ণ রাজ্য নেতার এমন বক্তব্যের অর্থ কী এবং এটি ভারতের পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না?

রাঠোরের মন্তব্যের সমালোচনা করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থান জানতে চান কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বক্তব্যের সঙ্গে একমত কি না, সে প্রশ্নও তোলেন তিনি।


বিতর্কের মুখে রাঠোর ব্যাখ্যা দেন, তার বক্তব্যের একটি অংশ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। বিজেপির এই নেতা দাবি করেন, তিনি ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের প্রসঙ্গ তুলেছিলেন এবং খেলার পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন। তার বক্তব্যের শেষের অংশ আলাদা করে প্রচার করায় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে বলেও দাবি করেন রাঠোর।

 

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

আজারবাইজানে হিজাব নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে দূতাবাসের সামনে বিক্ষোভ

ককরোচ পার্টির অভিজিৎকে গ্রেফতার দেখিয়ে তোলা হচ্ছে আদালতে, মুক্ত নেহা বোরা

সৌদিকে সহায়তা করছে ইসরায়েল: ট্রাম্প

‘যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থন দেবে ভারত’

‘হৃদয়ে এখন শহীদ হওয়ার আকাঙ্ক্ষা’: নেহা বোরা টিম

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ফিলিস্তিনিদের স্বীকার না করলে নৈতিক অবস্থান হারাবে ইসরায়েল: ওবামা

যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের পক্ষে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা

সর্বাধিক পঠিত

বিরল ঘটনার সাক্ষী হচ্ছে কাবা শরিফ

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান

ইরানে‘সরকার পতন সম্ভব নয়’ইসরায়েলের অসহায় স্বীকারোক্তি

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

মার্কিন অবরোধে একটি দেশের জ্বালানি তেল পুরোপুরি ফুরিয়ে গেছে

আফগান, নাইজার ও মালিতে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

পোপকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য ট্রাম্পের, ক্ষিপ্ত ইতালির প্রধানমন্ত্রী

দুই নেতার ব্যক্তিগত মেসেজ ফাঁস করলেন ট্রাম্প

ভারতের যেকোনো উসকানির পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি পাকিস্তানের