জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ

Post Image


পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি গ্রামের অসহায় ইউসুফ হাওলাদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

পরিবারের একাধিক সদস্যের অসুস্থতা, চরম আর্থিক সংকট ও মানবেতর জীবনযাপনের খবর পেয়ে শুক্রবার তিনি তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি পরিবারটিকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং জীবিকা নির্বাহের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, “জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে সমাজের একটি পরিবারও অবহেলিত থাকবে না।”

তিনি বলেন, বাউফলের জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে উপজেলার প্রতিটি মানুষকে সমানভাবে বিবেচনা করতে হবে। সবার প্রয়োজনে পাশে দাঁড়াতে হবে। নিজের দায়িত্ববোধ থেকে তিনি প্রতিটি মানুষের খেদমত করে যাবেন।

জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও মানবিক সমাজ বিনির্মাণে কাজ করছে উল্লেখ করে তিনি আরও বলেন, দলমত, ধর্মবর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সব মানুষকে রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান সুযোগ-সুবিধা দিতে হবে।

জানা গেছে, বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠি গ্রামের ইউসুফ হাওলাদার (৭০) ও তাঁর স্ত্রী ফুলচান (৬০) দীর্ঘদিন ধরে নানা সংকটের মধ্যে জীবনযাপন করছেন। তাঁদের বড় ছেলে নুরুল ইসলাম (৩৭) ও বড় মেয়ে রাসেদা (৩২) মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছেন। ছোট ছেলে সবুজ (১৮) বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত।

পরিবারের একাধিক সদস্য অসুস্থ হওয়ায় তাঁদের চিকিৎসা, খাবার ও নিত্যপ্রয়োজনীয় ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

পরিবারের সাত সন্তানের মধ্যে মেজো ছেলে জব্বার (২৬) ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। সীমিত আয় দিয়ে নিজের পরিবারের পাশাপাশি অসুস্থ স্বজনদের সহযোগিতা করার চেষ্টা করলেও সবার প্রয়োজন মেটানো তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষ থেকে পরিবারটিকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রয়োজনীয় চিকিৎসা এবং সার্বিক কল্যাণে সম্ভাব্য সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাবলম্বী হওয়ার পথ সুগম করার উদ্যোগে স্থানীয়রা সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

‘একদিকে ১৫০ টাকার লাঞ্চের গল্প, অন্যদিকে মন্ত্রীদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এটাই কি প্ল্যান’

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিরোধীদলীয় নেতার

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

সর্বাধিক পঠিত

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

ছাত্রদলে পদ পেলেন ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

রাজশাহীতে শিক্ষিকাকে মারধরে জামায়াতের নিন্দা

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে: হাসনাত আবদুল্লাহ

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিসের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান

প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি