রাশেদ খাঁন

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে

Post Image


আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে সামাজিক মাধ্যম ফেসবুক নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘বিরোধী রাজনৈতিক চরিত্রে বক্তব্যের মধ্যে তেজস্বী ভাব থাকতে হয়, জামায়াত-শিবির আর এনসিপি মিলেও এমন একটা নেতা নাই। নেতার যে বারুদ বজ্র কণ্ঠ জনতার রক্তে শিহরণ ও উন্মাদনা সৃষ্টি করে, সেই ধরনের কোনো চরিত্র জামায়াত-এনসিপিতে নেই। জেল-জুলুম আর ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে এমন বলিষ্ঠ কণ্ঠ তৈরি হয়। গুপ্ত রাজনীতি অর্থাৎ গোপনে শিবির আর প্রকাশ্যে ছাত্রলীগ করে এই বারুদ কণ্ঠ অর্জন করা যায় না।’

তিনি বলেন, ‘আজকে প্রতিমন্ত্রী নুরুল হক নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ হয়ে গেছে। বিরোধী রাজনীতিতে ভিপি নুরের কণ্ঠ থেকে যে বারুদ বের হতো, সরকারে যাওয়ার কারণে তা অনেকটা নমনীয় হয়ে গিয়েছিলো। কিন্তু আজকে জামায়াত-এনসিপির ভণ্ডামির বিরুদ্ধে আবারও সেই তেজস্বী নুরকে দেখা গেল। শুধু এতোটুকুই বলব, ভিপি নুরকে ক্ষেপানোর খেসারত জামায়াত-শিবির-এনসিপিকে করুণভাবে দিতে হবে। আমি ভিপি নুরের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে জানি, ভিপি নুর কি জিনিস, ভিপি নুর মানেই একটা বারুদ।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নেওয়ার ঘটনায় গোলাম পরওয়ারের নিন্দা

জামায়াতে ইসলামী নেতৃত্বে থাকলে একটি পরিবারও অবহেলিত থাকবে না: এমপি মাসুদ

দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

‘একদিকে ১৫০ টাকার লাঞ্চের গল্প, অন্যদিকে মন্ত্রীদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এটাই কি প্ল্যান’

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে

বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু আজ

দুর্গাপূজায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিরোধীদলীয় নেতার

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

সর্বাধিক পঠিত

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

ছাত্রদলে পদ পেলেন ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

রাজশাহীতে শিক্ষিকাকে মারধরে জামায়াতের নিন্দা

ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে: হাসনাত আবদুল্লাহ

রাবিপ্রবিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগে ছাত্রদলের সংবাদ সম্মেলন

বাস-ট্রেন-লঞ্চে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় যাতায়াতের বিধান করা হবে

জুলাই গণঅভ্যুত্থানে হাসনাত-সারজিসের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন রাশেদ খান

প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি