সংসদে প্রতিনিধিত্ব করতে জামায়াত আমিরের সহায়তা চাইলেন হিন্দু নেতারা

Post Image

জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। এ বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে আলোচনা শুরুর উদ্যোগ নিতে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।

আজ বুধবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে শফিকুর রহমানের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এ সভায় মন্দিরের নিরাপত্তা রক্ষায় জামায়াতের কর্মীদের ভূমিকারও প্রশংসা করেন তাঁরা।

সভা শেষে ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব তথ্য জানান। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকার ও বিরোধী দলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সভায় আমন্ত্রিত নেতারা।


গোলাম পরওয়ার বলেন, প্রিয় জন্মভূমি বাংলাদেশের সব ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা, তাদের স্বার্থ-সংশ্লিষ্ট কথা বলা সরকারেরও যেমন দায়িত্ব, তেমনি বিরোধীদলীয় নেতারও সাংবিধানিক কর্তব্য। তার ভূমিকা যতটুকু তিনি পালন করেন, তা তিনি বলেছেন। 


জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, হিন্দু সম্প্রদায়ের নেতারা বিভিন্ন জায়গায় কিছু বৈষম্য, বঞ্চনা, অসুবিধা, দুঃখ-কষ্টের কথা জানিয়ে বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন। জামায়াত তাদের আশ্বস্ত করেছে, সরকার এবং বিরোধী দল সেসব সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থাকবে। 


পূজা উপদাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, দুর্গোৎসবকে সামনে রেখে বিরোধীদলীয় নেতার আমন্ত্রণে এসেছিলাম। আমি বলেছি, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলা হচ্ছে, কিন্তু আমরা ২৯ শতাংশ থেকে আটে নেমে এসেছি। এইটার সঙ্গে এটা মিলছে না।’ যাতে ভবিষ্যতে এই সত্যিকার সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে বলতে পারি, সেটা যেন নিশ্চিত করা হয়। যে সমস্যাগুলো আমরা তুলে ধরেছি, এটা সরকার ও বিরোধী দল মিলে সমাধান করতে হবে।


সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নেই জানিয়ে বাসুদেব বলেন, ‘সংসদে আমাদের কেউ নেই। আমরা সংসদে আসতে চাই। কীভাবে আসব, তা বিরোধী দল এবং সরকারি দল মিলে ঠিক করবেন। এই কথাগুলো আলোচনার মধ্যে এসেছে।’


জামায়াতকে ধন্যবাদ দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী বলেন, মতবিনিময়ের মাধ্যমে যে শুভ সূচনা হল, আগামী দিনে বাংলাদেশের সকল সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক কর্মকাণ্ডে আমরা যেন দলমত নির্বিশেষে একসাথে কাজ করতে পারি। সেটাই আজ আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির।


সভায় অংশ নেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি দীনুবন্ধু রায়, মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, পূজা উপদাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অর্পনা রায়, সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সভাপতি তপন চন্দ্র মজুমদার, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ, সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাশ ব্রহ্মচারী, ঋষি পঞ্চায়েত ফোরামের সভাপতি রামানন্দ দাস, সাধারণ সম্পাদক রাজ কুমার দাস, সনাতন পার্টির সভাপতি আশিষ রঞ্জন দাস ও সাধারণ সম্পাদক সুমন কুমার রায় প্রমুখ। 


দলিত সংগঠনের নেতারাও অংশ নেন সভায়। তাদের মধ্যে উপস্থিত ছিলেন রবিদাস ফোরামের সভাপতি চাঁদমোহন রবিদাস, সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, রবিদাস উন্নয়ন পরিষদের সভাপতি দিলীপ রবিদাস, সাধারণ সম্পাদক ফুল চাঁদ রবিদাস প্রমুখ।  

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সংসদে প্রতিনিধিত্ব করতে জামায়াত আমিরের সহায়তা চাইলেন হিন্দু নেতারা

আইনশৃঙ্খলা সভায় আ.লীগ নেতার উপস্থিতি, সমালোচনার ঝড়

ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া কারাগারে

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন হিন্দু ধর্মাবলম্বী নেতারা

শরীয়াহ বিশ্বাস না করলেও আ.লীগ-বিএনপির চাটুকারিতা করা যাবে, তাহলে আকিদার প্রশ্ন শুধু জামায়াতের বেলায় কেন?

আ.লীগের সঙ্গে বৈঠক- সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ: রাশেদ খান

সর্বাধিক পঠিত

তরুণরা ৫৬ বছরের একই ধারার রাজনীতির পরিবর্তন চায়: ডা. তাহের

১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা

শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী

‘দলীয় বিবেচনায়’ ১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে জামায়াতের প্রতিবাদ

আ.লীগকে ফেরাতে সংঘবদ্ধ অপপ্রচারের টার্গেটে ড. ইউনূস

এনসিপিতে যোগ দিলেন ইউনূস পরিবারের সদস্যসহ ৭ শতাধিক নেতাকর্মী

বিরোধীদল চক্রান্ত শুরু করছে, আমাদের ভোটাররা আঙুল চুষবে না: ওয়াদুদ

রাজশাহীতে শিক্ষিকাকে মারধরে জামায়াতের নিন্দা

আইনমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সারোয়ার তুষার

ছাত্রদলে পদ পেলেন ঢাবির কার্জন হলের সিকিউরিটি গার্ড