ইসলামী আন্দোলন নেতার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, পদ স্থগিত

Post Image

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা (দক্ষিণ) জেলার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় সমালোচনা তৈরি হওয়ার পর তার সব সাংগঠনিক পদ স্থগিত করেছে দলটি। একই সঙ্গে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

আজ রোববার ভোলা দক্ষিণ জেলা শাখার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তার সাংগঠনিক পদ স্থগিতের বিষয়টি জানানো হয়।

ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে মাওলানা আব্বাস উদ্দিন দাবি করেছেন, ভিডিওটি ছয়-সাত মাস আগের এবং এতে তার স্ত্রীর সঙ্গে একান্ত মুহূর্তের দৃশ্য রয়েছে। কে বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে, তা তিনি জানেন না বলে জানান।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তদন্তের ভিত্তিতে দ্রুত সুনির্দিষ্ট সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


তিনি বলেন, ‘আমাদের সংগঠন নীতি ও আদর্শের প্রতি সদা অটল ও অবিচল। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা সাংগঠনিক নীতিমালার বাইরে কেউ কাজ করলে তার বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ইসলামী আন্দোলন নেতার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, পদ স্থগিত

চুরির অভিযোগে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী আটক

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরণ অনশন নিয়োগ বঞ্চিতদের

বিএনপি আমার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল: রুমিন ফারহানা

সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন রাশেদ খাঁন

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

শপথের পর গত সাড়ে ৬ মাসে এক টাকাও দুর্নীতি করিনি

সর্বাধিক পঠিত

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করবে সরকার

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

ঢাকা ২ আসনে জামায়াতের মোটর শোডাউন ও নির্বাচনী সভা অনুষ্ঠিত

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত

শনিবার ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফলের আহ্বান জামায়াতের

১৪ বারের মতো পিছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল

সরকারি দলের এমপিদের ১১ হাজার কোটি টাকার ঋণ: নাহিদ

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা : জামায়াত নেতা ডা. তাহের

নির্বাচনপরবর্তী বাংলাদেশ হবে উড়ন্ত বাংলাদেশ: শফিকুর রহমান

গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত