বিএনপি আমার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল: রুমিন ফারহানা

Post Image

দলীয় মনোনয়ন না দেওয়া এবং রাজনীতিতে কোণঠাসা করার সিদ্ধান্তের পেছনে বিএনপি তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

একটি টিভিতে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি দলটির বিরুদ্ধে এমন বিস্ফোরক মন্তব্য করেন।

সাক্ষাৎকারে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘বিএনপির সিদ্ধান্তটাই ছিল আমার ক্যারিয়ার শেষ করে দেওয়ার। দীর্ঘ বছর দলের হয়ে শক্ত ভূমিকা রাখার পরও কেন এমন সিদ্ধান্তের মুখে পড়তে হলো—এমন প্রশ্নে তিনি করপোরেট সংস্কৃতির উদাহরণ টেনে বলেন, কোনো প্রতিষ্ঠানে বসের চেয়ে কর্মী বেশি যোগ্য বা দৃশ্যমান হয়ে উঠলে অনেক সময় তা ইতিবাচকভাবে দেখা হয় না।

তিনি অভিযোগ করেন, বিএনপি চেয়েছিল তার রাজনৈতিক ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করে হয়তো আবার সংরক্ষিত আসনের কোনো গণ্ডিতেই আটকে রাখতে। কিন্তু তিনি দীর্ঘ ৮-৯ বছর ধরে এলাকায় তৃণমূল পর্যায়ে মানুষের জন্য কাজ করে গেছেন এবং মাটির স্পন্দন বুঝেই ঝুঁকি নিয়ে মাঠে নেমেছেন। জনগণের সঙ্গে সংযোগ না রেখে তিনি রাজনীতিতে নিজের ক্যারিয়ারকে বাজি ধরেননি বলেও উল্লেখ করেন।

দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শীর্ষ নেতৃত্বের নীতিবাক্য স্মরণ করে রুমিন ফারহানা বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’—এই দর্শনে বিশ্বাস করলে একজন রাজনীতিক হিসেবে দেশের মানুষের স্বার্থকে সবার ওপরে স্থান দেওয়াটাই স্বাভাবিক। সেই অবস্থান থেকেই তিনি নিজের রাজনৈতিক লড়াই অব্যাহত রেখেছেন বলে জানান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরণ অনশন নিয়োগ বঞ্চিতদের

বিএনপি আমার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল: রুমিন ফারহানা

সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন রাশেদ খাঁন

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

শপথের পর গত সাড়ে ৬ মাসে এক টাকাও দুর্নীতি করিনি

মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ

রংপুরে ইয়াবাসহ মামা-ভাগিনা আটক

সর্বাধিক পঠিত

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করবে সরকার

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয়

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঢাকা ২ আসনে জামায়াতের মোটর শোডাউন ও নির্বাচনী সভা অনুষ্ঠিত

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত

শনিবার ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফলের আহ্বান জামায়াতের

সরকারি দলের এমপিদের ১১ হাজার কোটি টাকার ঋণ: নাহিদ

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা : জামায়াত নেতা ডা. তাহের

নির্বাচনপরবর্তী বাংলাদেশ হবে উড়ন্ত বাংলাদেশ: শফিকুর রহমান