ঢাকা ২ আসনে জামায়াতের মোটর শোডাউন ও নির্বাচনী সভা অনুষ্ঠিত

Post Image



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ০২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানের নেতৃত্বে প্রায় ০৮ শতাধিক মোটরসাইকেল ও হাজারের বেশি নেতা কর্মীদের নিয়ে নির্বাচনী জনসভা পূর্বক আসন ঘিরে একটি বিশাল শোডাউন করা হয়।


২১ নভেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় কেরানীগঞ্জ উপজেলার শ্যামল বাংলা রিসোর্ট থেকে শুরু হয়ে মোটরসাইকেল শোডাউনটি তারানগর, হযরতপুর, রোহিতপুর, বাস্তা, শাক্তা হয়ে সাভারের আমিনবাজার ও হেমায়েতপুর তেঁতুলজোড়া ইউনিয়নের শ্যামপুর ক্লাবমাঠে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। 


পরবর্তীতে বিকাল ৪ টায় সাভার থানা আমির মুহাম্মদ আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং তেঁতুলজোড়া ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আমিনুল হকের সঞ্চালনায় উক্ত মাঠে নির্বাচনী জনসভা আরম্ভ হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা আমির

 মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন। প্রধান বক্তা ঢাকা ০২ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রার্থী 

ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার রাজনৈতিক বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম। সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান। যুব বিষয়ক সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা আমির আব্দুর রহিম মজুমদার। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলার সভাপতি মাহবুবুর রহমান সিয়াম ও সেক্রেটারি আবু ফাত্তাহ মোহাম্মদ তূর্য। বায়ুতুলমাল সম্পাদক ইব্রাহীম মাহমুদ। কেরানীগঞ্জ মডেল পশ্চিম থানার সভাপতি রাকিব শেখ প্রমুখ।


এসময় প্রধান বক্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, বাংলাদেশের মুক্তিকামী জনগন যে ন্যায্য অধিকারের জন্য স্বাধীনতা যুদ্ধে অংশ গহণ করেছিল বিজয় লাভেরপর ভারতের ও ক্ষমতালোভী আওয়ামী লীগের চক্রান্তের কারণে সেই ন্যায্য অধিকারের বদলে একদলীয় বাকশালি শাসন ও শোষণ পেয়েছে।


তিনি আরো বলেন, ক্ষমতালোভী দলগুলো মিথ্যা আশ্বাস ও প্রতারণার মাধ্যমে দীর্ঘ ৫৪ বছর এইদেশকে লুটেপুটে খেয়েছে। ফলে আজ বহিঃবিশ্বের সাথে আমাদের বিশাল দূরত্ব সৃষ্টি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে তরুণ ও যুব সমাজকে নিয়ে দেশের সকলস্তরকে পুনঃ গঠিত করেন দূর্নীতিমুক্ত, ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরণ অনশন নিয়োগ বঞ্চিতদের

বিএনপি আমার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল: রুমিন ফারহানা

সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন রাশেদ খাঁন

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

শপথের পর গত সাড়ে ৬ মাসে এক টাকাও দুর্নীতি করিনি

মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ

রংপুরে ইয়াবাসহ মামা-ভাগিনা আটক

সর্বাধিক পঠিত

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয়

ঢাকা ২ আসনে জামায়াতের মোটর শোডাউন ও নির্বাচনী সভা অনুষ্ঠিত

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করবে সরকার

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত

শনিবার ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফলের আহ্বান জামায়াতের

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা : জামায়াত নেতা ডা. তাহের

নির্বাচনপরবর্তী বাংলাদেশ হবে উড়ন্ত বাংলাদেশ: শফিকুর রহমান

সরকারি দলের এমপিদের ১১ হাজার কোটি টাকার ঋণ: নাহিদ

১৪ বারের মতো পিছাল হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল