রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে

Post Image

রাজধানী ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি মোছার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্য সচিব আ ন ম আয়াসসহ চার জনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত আ ন ম আয়াস ও সাকিবুল হাসানের তিন দিন এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এর আগে গতকাল শনিবার শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি দিয়ে মোছার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে আ ন ম আয়াসের নেতৃত্বাধীন দলটি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের আটক করে এবং শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে তাদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা করেন।

উল্লেখ, গত ৫ অক্টোবর সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করার পর ডিএসসিসি ফুটপাতের পাশের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জয়নুল আবেদিন, সত্যজিৎ রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ পেজ থেকে এর সমালোচনা করার পরদিন আয়াসের নেতৃত্বে এই প্রতিকৃতিগুলো মোছার চেষ্টা চালানো হয়।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরণ অনশন নিয়োগ বঞ্চিতদের

বিএনপি আমার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিল: রুমিন ফারহানা

সরকার পরিচালনায় ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সহযোগিতা চাইলেন রাশেদ খাঁন

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে

আইনশৃঙ্খলার কতটা অবনতি হলে পুলিশকে একা চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়

শপথের পর গত সাড়ে ৬ মাসে এক টাকাও দুর্নীতি করিনি

মুগ্ধ হত্যায় ২৬ আসামির বিচার শুরুর আদেশ

রংপুরে ইয়াবাসহ মামা-ভাগিনা আটক

সর্বাধিক পঠিত

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করবে সরকার

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয়

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঢাকা ২ আসনে জামায়াতের মোটর শোডাউন ও নির্বাচনী সভা অনুষ্ঠিত

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত

শনিবার ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফলের আহ্বান জামায়াতের

সরকারি দলের এমপিদের ১১ হাজার কোটি টাকার ঋণ: নাহিদ

আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা : জামায়াত নেতা ডা. তাহের

নির্বাচনপরবর্তী বাংলাদেশ হবে উড়ন্ত বাংলাদেশ: শফিকুর রহমান