ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতাকে বহিষ্কার

Post Image

মিরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে ইয়াবাসহ গ্রেপ্তারের পর দলের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখা। আজ শুক্রবার চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এম মুরাদ তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে বহিষ্কারে বিষয়টি জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রাশেদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।


এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।


তবে প্রেস বিজ্ঞপ্তিতে কী ধরণের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তা বিস্তারিত উল্লেখ করা হয়নি। জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রাশেদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।


চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এম মুরাদ জানান, দলীয় পদে থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা যাবে না। হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক রাশেদের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ থাকায় তাকে প্রাথমিক সদস্য পদ সহ তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতাকে বহিষ্কার

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের প্রমাণ চাইল জামায়াত

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন চাইলেন জি এম কাদের

সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া মহাসড়কে লংমার্চ

দেওবন্দের আলেমরা মওদুদীর সঙ্গে মিলে আন্দোলন করেছেন: মামুনুল হক

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের

ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বায়তুল মোকাররমে বিক্ষোভ

নূরকে পেটানোর সময় অনেকেই বলত, ‘ইচ্ছা করেই মার খায়—এটাই নাকি তার স্বভাব’

সর্বাধিক পঠিত

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে : জেলা জামায়াতের আমির

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয়

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করবে সরকার