মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন চাইলেন জি এম কাদের

Post Image

লালবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মির মানবিক বিবেচনায় জামিন চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

তিনি বলেন, রাজনৈতিক দায়িত্ব পালনের সময় শারমিন সুলতানা শর্মি কোনো অন্যায় করে থাকলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার হওয়া উচিত। এ বিষয়ে তাঁদের কোনো দ্বিমত নেই। তবে বিচারাধীন অবস্থায় তাঁর জামিনে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে।

শর্মির দুই সন্তানের মধ্যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু,অপরজন দ্বিতীয় শ্রেণিতে অধ্যয়নরত। মাতৃত্বকালীন দায়িত্ব ও শিশুদের সার্বিক সুরক্ষা মা হিসেবে তার ওপর বর্তায়। সে প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তাকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্যের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। লালবাগ থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার রয়েছেন শারমিন সুলতানা শর্মি। শনিবার রাতে লালবাগ থানা এলাকার লালবাগ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক বিবৃতিতে সন্ত্রাসবিরোধী আইনে লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মির মানবিক কারণে জামিনে মুক্তির জোর দাবি জানিয়েছেন।


বিবৃতিতে তিনি বলেন, শারমিন সুলতানা শর্মি একজন রাজনৈতিক কর্মী। যদিও তিনি ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলে নেতৃত্ব দিয়েছেন, তবে তার রাজনৈতিক দায়িত্ব পালনের সময় কোনো অন্যায় সংগঠিত হয়ে থাকলে দেশের প্রচলিত আইনেই তার বিচার হওয়া উচিত। এ বিষয়ে আমাদের দ্বিমত নেই। কিন্তু বিচারাধীন সময়ে তার জামিনে মুক্তি লাভের সুযোগ আছে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতাকে বহিষ্কার

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের প্রমাণ চাইল জামায়াত

মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন চাইলেন জি এম কাদের

সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া মহাসড়কে লংমার্চ

দেওবন্দের আলেমরা মওদুদীর সঙ্গে মিলে আন্দোলন করেছেন: মামুনুল হক

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজদের বর্জনের আহ্বান চরমোনাই পীরের

ওলামা দল-চরমোনাই-বিএনপির শরীক দলের নেতৃত্বে খতিবের পক্ষে বায়তুল মোকাররমে বিক্ষোভ

নূরকে পেটানোর সময় অনেকেই বলত, ‘ইচ্ছা করেই মার খায়—এটাই নাকি তার স্বভাব’

সর্বাধিক পঠিত

নির্বাচনের পর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে : জেলা জামায়াতের আমির

বিএনপি সবসময় জনগণের পাশে থেকে দেশের উন্নয়নে কাজ করেছে : জাহিদ হোসেন

আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

মারধরের অভিযোগ অস্বীকার রাবি ছাত্রদলের, শিক্ষার্থীকে ‘গুপ্তচর’ দাবি

হাইকোর্টে রিট করেছেন নুসরাত

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

এনসিপিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে কার কি সাবেক পরিচয়, আমাদের কাছে মুখ্য নয়

দেশকে ভালো করতে ইমামতির মতো সমাজেরও দায়িত্ব নিতে হবে আলেমদের

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে, এবার চেষ্টা করলে প্রতিহত

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগ করবে সরকার