জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ

Post Image

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে শাখা ছাত্রদলের অন্য এক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিককে তার সাংগঠনিক পদ থেকে এবং ছাত্রনেতা রাসেল খন্দকারকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

​এদিকে, পৃথক আরেকটি নোটিশে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের সম্মুখে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। 

তবে বিজ্ঞপ্তিতে শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট কারণ বা অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জাবি ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার, আরেকজনকে শোকজ

‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না’ পোস্ট দিয়ে নেত্রীর পদত্যাগ

বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাচ্ছেন ঢাকা পলিটেকনিকের দুই শিক্ষক

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ সোহেল রানা

ঢাবির মুজিব হলের গেটে থাকা ওসমান হাদির নামফলক মুছে ফেলা হয়েছে

শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার দিল রাবি ছাত্রশিবির

মাঠের সংস্কার নিয়ে প্রশ্ন তুলে ঢাবি ভিসিকে ‘কটাক্ষ’ ডাকসু নেতার, বললেন— ‘ধানক্ষেতই তার প্রিয় জায়গা’

পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ

সর্বাধিক পঠিত

ঢাবিতে ছাত্রশিবিরের দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান

ঢাবিতে ‘উদ্বোধক ডাকসু এজিএস হওয়ায়’ ভাঙা হলো নামফলক

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার