রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজ ও উন্নত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে রাবি শাখা ছাত্রশিবির।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়। রাবি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ অ্যাম্বুলেন্সটির চাবি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রশিবিরের পক্ষ থেকে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং প্রয়োজনের সময় দ্রুত হাসপাতালে স্থানান্তরের সুবিধা দিতে অ্যাম্বুলেন্সটি উপহার দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অ্যাম্বুলেন্স হস্তান্তরের মধ্য দিয়ে শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।







