ঢাবিতে ‘উদ্বোধক ডাকসু এজিএস হওয়ায়’ ভাঙা হলো নামফলক

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে নির্মিত ক্লাবরুমের উদ্বোধনী নামফলক ভাঙচুরের ঘটনায় তীব্র উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে হল সংসদ। ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ তুলে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।


আজ বৃহস্পতিবার বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসানুল বান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এ উদ্যোগ বাস্তবায়নে রুমের পরিকল্পনা, বিভিন্ন ক্লাবের সঙ্গে সমন্বয়, প্রয়োজনীয় সরঞ্জাম নির্ধারণ এবং বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে হল সংসদের প্রতিনিধিরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি হল প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষকরা সহযোগিতা করেছেন।


বিবৃতিতে আরও জানানো হয়, ক্লাব রুমের অর্থায়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে একাধিক দফায় আলোচনা ও সমন্বয় করা হয়েছে। হল সংসদের দাবি, প্রকল্পের ব্যয়ের অর্ধেক অর্থ দিয়েছে বিজয় একাত্তর হল প্রশাসন। বাকি অর্থ প্রাধ্যক্ষের অনুমতিতে ডাকসুর এজিএস মহিউদ্দীন খানের মাধ্যমে ব্যবস্থাপনা করা হয়।


হল সংসদ জানায়, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের পরই ক্লাব রুমের উদ্বোধনী নামফলক প্রস্তুত করা হয়। এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষককেও অবহিত করা হয়েছিল।


তবে নামফলকে ডাকসুর এজিএস মহিউদ্দীন খানের নাম থাকাকে কেন্দ্র করে সেটি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছে হল সংসদ। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।


ঘটনার প্রতিবাদ জানিয়ে হল সংসদ বলেছে, কোনো শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয়, সংগঠনগত অবস্থান কিংবা মতাদর্শের কারণে শিক্ষার্থীদের জন্য নেওয়া অরাজনৈতিক প্রাতিষ্ঠানিক উদ্যোগের স্থাপনা বা নামফলক ভাঙচুর করার অধিকার কারও নেই। মতপার্থক্য থাকলে তা আলোচনা, প্রশাসনিক প্রক্রিয়া কিংবা গণতান্ত্রিক উপায়ে প্রকাশ করা যেতে পারে। তবে ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।এ ঘটনায় সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট সব তথ্য যাচাই করে প্রকৃতভাবে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছে হল সংসদ। একই সঙ্গে নিরপেক্ষ তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


এ ছাড়া দ্রুত ভাঙচুর করা নামফলক পুনঃস্থাপন এবং ক্লাব রুমের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু করার জন্য হল প্রশাসনের কার্যকর সহযোগিতা চেয়েছে বিজয় একাত্তর হল সংসদ।


বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সংস্কৃতি, সৃজনশীলতা ও পারস্পরিক সহাবস্থানের ক্ষেত্র হওয়া উচিত। রাজনৈতিক মতপার্থক্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য নেওয়া ইতিবাচক কোনো উদ্যোগ যেন বাধাগ্রস্ত না হয় এ বিষয়ে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেছে হল সংসদ।


এ বিষয়ে ডাকসুর জিএস এস এম ফরহাদ ফেসবুকে লিখেছেন, ‘একটা ছাত্রসংগঠন কতটা পলিটিক্যাললি হতাশাগ্রস্ত হইলে ডাকসুর নির্বাচিত এজিএস এর নাম উদ্ধোধনী নামফলকে থাকার কারণে সেটিকে চুপচাপ এসে ভেঙ্গে এই অবস্থা করে রাখে! হাইরে, জিয়াউর রহমানের ছাত্রদল থেকে তারেক রহমানের ছাত্রদলে আসতে আসতে এই দুর্গতি ক্যামনে হইলো? এজন্যই বুঝি আপনারা এখন ডাকসু নির্বাচন চাইতে হীনমন্যতায় ভোগেন?’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে ছাত্রদলের ছবি-সংবাদ, জবি জনসংযোগ কর্মকর্তাকে শোকজ

ঢাবিতে ‘উদ্বোধক ডাকসু এজিএস হওয়ায়’ ভাঙা হলো নামফলক

নিজেদের জন্য বরাদ্দ কোনো টাকা নেননি ডাকসুর ভিপি-জিএস-এজিএস

‘বৃষ্টি হলেও মশাল জ্বলবে, মিছিল হবেই’ বামপন্থিদের উদ্দেশে ডাকসু নেতা

দ্রুত ডাকসু নির্বাচনের দাবি শিবিরের, সংস্কারের পর ভোট চায় ছাত্রদল

জবির ফেসবুক পেজে ছাত্রদলের অনুষ্ঠান প্রচার, সমালোচনার মুখে পোস্ট ডিলিট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা

জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩

সর্বাধিক পঠিত

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

রাবিতে ছাত্রদলের সিট দখলের প্রতিবাদে শিবিরের মানববন্ধন

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

বেরোবিতে আবু সাইদের নামে হল নির্মাণের ঘোষণা

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

রাবি প্রেসক্লাবের নেতৃত্বে ধ্রুব-জিসান

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত্তাল তিতুমীর কলেজ

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

চবিতে আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের মিছিল

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি