‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না’ পোস্ট দিয়ে নেত্রীর পদত্যাগ

Post Image


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুমাইয়া সুলতানা ছিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্টাটাসে এ তথ্য জানান তিনি।

‎‎ফেসবুক পোস্টে সুমাইয়া সুলতানা ছিয়া লেখেন, দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং গণতন্ত্রের প্রতি বিশ্বাস ধারণ করে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তাঁর রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না।

‎‎তিনি বলেন, সংগঠনের অভ্যন্তরীণ নানা বিষয়, অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ তাঁকে গভীরভাবে ভাবিয়েছে। নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে আপাতত বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

‎‎তিনি আরও উল্লেখ করেন, তাঁর এই পদত্যাগ জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে দাঁড়ানো নয়, বরং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক রাজনীতি থেকে সাময়িক বিরতি। ভবিষ্যতে সংগঠনটি শহীদ জিয়ার আদর্শ, শৃঙ্খলা, নীতি ও সাংগঠনিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বলে মনে হলে পুনরায় সক্রিয় হওয়ার বিষয়টি বিবেচনা করবেন তিনি।

‎এ বিষয়ে সুমাইয়া সুলতানা ছিয়া বলেন, ‘আমি আমার পোস্টে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছি। সমসাময়িক ক্যাম্পাস রাজনীতির কর্মকাণ্ড আমাকে ভাবিয়ে তুলেছে। তবে আমি বিএনপি তথা শহীদ জিয়াউর রহমানের আদর্শে অটল রয়েছি। আমি শুধু আমার পদ থেকে সরে দাঁড়িয়েছি।’‎

তিনি আরও বলেন, ‘আমি স্বেচ্ছায় রাজনীতিতে এসেছি। ক্যাম্পাসে ছাত্রদলের নারী কর্মীদের মধ্যে আমিও প্রথম দিকের একজন। তবে বর্তমানে আমার কাছে মনে হয়েছে, পদটি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। আমি পদে না থেকেও বাংলাদেশি জাতীয়তাবাদের একজন কর্মী হিসেবে কাজ করতে চাই। আমি কেবল আমার পদ থেকে অব্যাহতি নিয়েছি।’

‎ছাত্রদল নেত্রীর পদত্যাগের ‎বিষয়ে শাখার আহবায়ক জহির উদ্দিম মোহাম্মদ বাবর বলেন, ‘তিনি ব্যক্তিগত ইচ্ছা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে কোনো মন্তব্য নেই।’

‎‎উল্লেখ্য, সুমাইয়া সুলতানা ছিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না’ পোস্ট দিয়ে নেত্রীর পদত্যাগ

বিশ্ব শিক্ষক দিবসে জাতীয় সম্মাননা পাচ্ছেন ঢাকা পলিটেকনিকের দুই শিক্ষক

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ সোহেল রানা

ঢাবির মুজিব হলের গেটে থাকা ওসমান হাদির নামফলক মুছে ফেলা হয়েছে

শিক্ষার্থীদের জন্য অ্যাম্বুলেন্স উপহার দিল রাবি ছাত্রশিবির

মাঠের সংস্কার নিয়ে প্রশ্ন তুলে ঢাবি ভিসিকে ‘কটাক্ষ’ ডাকসু নেতার, বললেন— ‘ধানক্ষেতই তার প্রিয় জায়গা’

পাবিপ্রবি ছাত্রদল নেতার বিরুদ্ধে বউ পেটানোর অভিযোগ

ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিলো চবি শিবির

সর্বাধিক পঠিত

ঢাবিতে ছাত্রশিবিরের দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান

ঢাবিতে ‘উদ্বোধক ডাকসু এজিএস হওয়ায়’ ভাঙা হলো নামফলক

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলো ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার