ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিলো চবি শিবির

Post Image


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ও পামবাগান সড়কের মোড় এলাকা থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রাত আড়াইটার দিকে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা গেছে, ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের সঙ্গে ওই শিক্ষার্থীর পরিচয় ছিল। তার মাধ্যমে তিনি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে ছাত্রলীগের একটি মিছিলে অংশ নেন বলে জানান। পরে ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ওয়াহিদুল আলম তাকে সংগঠনের কিছু পোস্টার শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য দেন। তবে নিজের ক্ষতির আশঙ্কায় তিনি পোস্টারগুলো বিতরণ না করে ফেলে দেন বলে জানান ওই শিক্ষার্থী।

মিছিলের পর তাকে ছাত্রলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয় বলেও তিনি জানান। পরে ওই গ্রুপে তার যুক্ত থাকার বিষয়টি সামনে এলে তাকে নিয়ে সন্দেহ তৈরি হয়।

শিক্ষার্থী ও চাকসু নেতাদের দাবি, ঘটনাস্থলে ওই শিক্ষার্থীর মোবাইল ফোন পরীক্ষা করে ‘জিরো পয়েন্ট, চবি’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সন্ধান পাওয়া যায়। গ্রুপটিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, চবি শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার ও সাবেক সহসম্পাদক ওয়াহিদুল আলমসহ ১৬৫ জন সদস্য ছিলেন বলে জানা গেছে।

শিবির নেতাকর্মীদের দাবি, ওই গ্রুপে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হতো। অভিযুক্ত শিক্ষার্থী সেখানে থেকে বিভিন্ন সময়ে ক্যাম্পাসের তথ্য আদান-প্রদান করতেন বলেও দাবি করেন তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, রাতে একদল শিক্ষার্থী মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করার সময় বিজ্ঞান অনুষদ ও পামবাগান সড়কের মোড়ে ওই শিক্ষার্থীর আচরণ সন্দেহজনক মনে হয়। একপর্যায়ে তিনি ‘ক্যাম্পাসে শিবিরের টহল চলছে’—এমন একটি বার্তা পাঠালে সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে তাকে নিরাপত্তা দপ্তরে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও দাবি করেন, সহকারী প্রক্টরের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে ওই শিক্ষার্থী ছাত্রলীগের কার্যক্রমে সক্রিয় থাকার কথা স্বীকার করেন।

চবি প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন বলেন, সন্দেহের ভিত্তিতে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তার ফোনে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ এবং জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্টতার স্বীকারোক্তি পাওয়া গেলে তাকে হাটহাজারী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা পুলিশ প্রশাসন নেবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিলো চবি শিবির

চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাকসু নির্বাচন নিয়ে বাড়ছে অনিশ্চয়তা, দ্রুত তপশিল চায় ছাত্রসংগঠনগুলো

প্রবিপ্রবি ফিশারিজ টেকনোলজি বিভাগের গবেষণাগার উদ্বোধন

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না শিক্ষার্থীরা

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

চেয়ারে বসাকে নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

আন্দোলনে চুয়েট অচল: নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

সর্বাধিক পঠিত

জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

‘ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চাইলে লাখো হাদি তৈরি হবো’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ২ জন

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর

চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদকের উপর হামলা

ঢাবিতে ‘উদ্বোধক ডাকসু এজিএস হওয়ায়’ ভাঙা হলো নামফলক

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

ঢাবিতে ছাত্রশিবিরের দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি