স্বাস্থকেন্দ্রে হামলায় জড়িত থাকার অভিযোগ, অবশেষে পদত্যাগ বিএনপির সেই নারী এমপির

Post Image

নিম্ববিত্ত মানুষের টিকাগ্রহণসহ বিভিন্ন ধরণের স্বাস্থ্যসেবার অন্যতম ভরসার স্থান ছিল রাজধানীর মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে হঠাৎ হামলা চালিয়ে লুটপাটের পর ভারী যন্ত্রপাতি দিয়ে প্রতিষ্ঠানটি গুঁড়িয়ে দিয়ে সব মালামাল লুট করে দখলে নেয় সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড নামে একটি প্লাটফর্ম।

এ ঘটনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির ইন্ধন যোগানোর অভিযোগ উঠেছে। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার পর তিনি অবশেষে পদত্যাগ করেছেন। 

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। এর আগে, দুপুর দেড়টার দিকে গাড়িতে করে সংসদে যান মিষ্টি। 

এরও আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। 

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে প্রবাসী সাংবাদিক ড. কনক সরওয়ার লেখেন, “সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ (মিষ্টি)কে পদত‍্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে লিখিতভাবে এই নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে।”

তিনি আরও লেখেন, “রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগে প্রধানমন্ত্রী এই কঠোর পদক্ষেপ নিলেন।”

ড. কনক সরওয়ার সবশেষে লেখেন, “এর আগে বুধবার, একই ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদল এবং মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের ১৪ জনকে বহিষ্কার করা হয়েছে।”

প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ২০০ থেকে ২৫০ ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ঢুকে প্রথমে দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে বেঁধে ফেলে। এরপর মূল্যবান যন্ত্রপাতি, ওষুধ, ভ্যাকসিন, নগদ টাকা ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায়। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয়।

‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে রাতভর এ তাণ্ডব চালানো হয়। এতে এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. নাসরিন আখতার। এ ঘটনায় বাদী হয়ে শাহ আলী থানায় একটি মামলাও দায়ের করেন তিনি। মামলার এজাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সদস্য হানিফ মিয়ার নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ২০০-২৫০ জনকে আসামি করা হয়।

স্থানীয়রা জানান, স্থানীয় তিনটি গ্রুপ দীর্ঘদিন ধরে জায়গাটি দখল করার চেষ্টা করে আসছিল। একটি পক্ষ ১০ কাঠা জমি তাদের পারিবারিক সম্পত্তি বলে দাবি করছে। ওই পরিবারের সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর তারা এখন এলাকাছাড়া। এরপর স্থানীয় বিএনপির দুটি গ্রুপ জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করছিল। এ বিষয়ে  আদালতে এ পক্ষগুলোর পাল্টাপাল্টি মামলা ও রিট রয়েছে। 

অবশেষে, গত বৃহস্পতিবার রাতে সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড নামে একটি পক্ষ তা দখল করে নেয়। স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এ পক্ষের নেতৃত্বে রয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক। প্রয়াত এক কাউন্সিলরের স্ত্রী এবং বিএনপির প্রয়াত নেতা ও সাবেক এমপি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বোন।


স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মকর্তাদের অভিযোগ, হামলা ও ভাঙচুরের সময় পুলিশকে খবর দিয়েছিলেন তারা। পুলিশ ঘটনাস্থলে গেলেও স্থাপনাটি রক্ষা করতে পারেনি। পুরো ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিমানে জামায়াতের ৪ এমপিকে হয়রানি, ২ কর্মকর্তা বরখাস্ত

বাংলামোটরে যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ, আহত ১

আ.লীগ নেতাকে কারামুক্ত করতে প্রত্যয়ন বিএনপি নেতাদের

‘তোরা এতদিন খাইছোস, এখন আমরা খাব’

পদত্যাগ করায় ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য হয়েছে: স্পিকার

আ.লীগ আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসতে পারবে না: ফজলুর রহমান

স্বাস্থকেন্দ্রে হামলায় জড়িত থাকার অভিযোগ, অবশেষে পদত্যাগ বিএনপির সেই নারী এমপির

জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক নয়, আইনগত পদক্ষেপও চান জামায়াত আমির

সর্বাধিক পঠিত

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শিবির কর্মীকে মারধর করে চরমনাই, আটক ৪

বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ

ছাত্রদল থেকে তানভীর বারী হামিমকে অব্যাহতি

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত

টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায় ফাহিম মুনতাসির

হজ পালনের উদ্দেশে জামায়াত আমির ঢাকা ছাড়বেন কাল

ক্ষোভে নবগঠিত ছাত্রদলের কমিটি থেকে ৩ নেতার পদত্যাগ

নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে ‘কন্ট্রোলড ডেমোক্রেসি’ চায় বিএনপি: সাদিক কায়েম

সংবিধান সংস্কার পরিষদের শপথ ছাড়া সরকার গণবিরোধী

ঈশ্বরদী সরকারি কলেজে শিবির-ছাত্রদলের তুমুল সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর