চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

Post Image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ, ভয়-ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিও জানান তারা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলে যোগ দিতে রাত ১১টা থেকেই চুয়েটের বিভিন্ন আবাসিক হল থেকে স্লোগান দিতে দিতে স্বাধীনতা চত্ত্বরে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিলটি যানবাহন শাখা সংলগ্ন সড়ক দিয়ে চুয়েটের আবাসিক এলাকার গোলচত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্ত্বরে এসে শেষ হয়।এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, 'অনেকেই মনে করতে পারেন আমাদের আন্দোলনে জনবল কমে যাচ্ছে। আজকের মিছিলের উপস্থিতিই তাদের এই মিথ্যা কথার জবাব।'

পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের আসাদুল্লাহ হিল গালিব বলেন, 'আমাদের এই চলমান আন্দোলনে কতিপয় মহল হুমকি, ভয়ভীতি প্রদর্শন করছেন। পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছেন। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, হুমকি দিয়ে আমাদের এই আন্দোলন দমানো যাবে না। আমাদের গণতান্ত্রিক দাবি একটাই—চুয়েটের অধ্যাপক ড. শরীফুল আলমকে উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল চাই। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল চাই।'


এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

ডাকসু নির্বাচন নিয়ে বাড়ছে অনিশ্চয়তা, দ্রুত তপশিল চায় ছাত্রসংগঠনগুলো

প্রবিপ্রবি ফিশারিজ টেকনোলজি বিভাগের গবেষণাগার উদ্বোধন

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না শিক্ষার্থীরা

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

চেয়ারে বসাকে নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

আন্দোলনে চুয়েট অচল: নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

অধ্যাপক লুৎফরকে প্রত্যাখ্যান করে বিবৃতি সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের, আগের ভিসিকে পুনর্বহাল দাবি

সর্বাধিক পঠিত

‘ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চাইলে লাখো হাদি তৈরি হবো’

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ২ জন

ঢাবিতে ‘উদ্বোধক ডাকসু এজিএস হওয়ায়’ ভাঙা হলো নামফলক

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদকের উপর হামলা

ঢাবিতে ছাত্রশিবিরের দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠান

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি