আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম

Post Image

পোস্টে শহিদুল আলম উল্লেখ করেন, তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। দেশে থাকলে সরাসরি সালমানের স্টুডিওতে গিয়ে তার এই অকুতোভয় অবস্থানের জন্য তাকে জড়িয়ে ধরতেন। শুধু প্রশংসা করেই দায়িত্ব শেষ হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, যারা চাঁদাবাজি বা এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদের রাষ্ট্রীয়ভাবে সুরক্ষা দেওয়া উচিত। একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত জবাবদিহির আওতায় আনার দাবিও জানান তিনি।

এর আগে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে অবস্থিত সালমান মুক্তাদিরের নিজস্ব স্টুডিওতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। প্রাথমিকভাবে চাঁদা না দেওয়ার জেরে এই হামলার অভিযোগ উঠলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জায়গা দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে ওই ভবনের একটি অফিসে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ভাঙচুরের ঘটনার পর সালমান মুক্তাদির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। ভিডিওতে স্টুডিওর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে তিনি হতাশা প্রকাশ করে বলেন, এ ধরনের প্রতিকূল পরিস্থিতি নতুন কিছু করার স্বপ্ন দেখা তরুণদের জন্য অত্যন্ত হতাশাজনক। তবে সব বাধা পেরিয়ে নিজের কাজ চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই কনটেন্ট ক্রিয়েটর।

এদিকে এই হামলার ঘটনায় দেশের বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির নেতারাও সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ক্ষোভ উগরে দিলেন সাদিয়া আয়মান

রাড্ডা হাসপাতালে ভাঙচুর চালায় যুবদল-ছাত্রদল নেতারা

বিএনপি নেতার ছেলে ছাত্রদল নেতা তাওকিরের চাইনিজ কুড়াল হাতে ভিডিও ভাইরাল

চাঁদাবাজির পর এবার গরিব শিশুদের টিকাও লুট করেছে বিএনপি: আসিফ মাহমুদ

ব্রিটিশ বিরোধীদের বাদ দিতে শুরু হয় চাকরির ভেরিফিকেশন, প্রাথমিকে বাদ দেওয়ার এমন নজির অতীতে নেই

শরীয়তপুরে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে চুরি, ৫টি তালা ভেঙে মালামাল লুট

আমি দেশে থাকলে সাহসের জন্য এই তরুণকে জড়িয়ে ধরতাম: শহিদুল আলম

বিএনপি সরকারের প্রশ্রয়ে কিছু নব্য জমিদারের উত্থান ঘটেছে: সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

সামাজিক মাধ্যমে ভাইরাল আ'লীগ নেতার চিঠি, কী লিখেছেন প্রধানমন্ত্রীকে?

চাঁদাবাজি ও দখল বাণিজ্য বিরোধেই স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির খুন: ডিবি

‘আমার আসনেই যদি ভয় দেখানো হয়, অন্যদের আসনে কী অবস্থা বুঝে নেন’

ঐকমত্য কমিশন ঐক্যের বদলে ‘অনৈক্যে’ প্রতিষ্ঠা করার অভিযোগ সালাহউদ্দিনের

বোরহানউ‌দ্দি‌নে বিএন‌পি–জামায়াত সংঘর্ষ, আহত ২৭

গোপালগঞ্জে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের ওপর হামলা, মোটরসাইকেলে আগুন

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক নেতা আরশাদুল

জামায়াত সরকারে এলে মন্ত্রিসভায় থাকবে উল্লেখযোগ্য সংখ্যক নারী

৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

নারী আসনে জুলাই শহীদ জাবিরের মাকে মনোনয়ন দিচ্ছে জামায়াত