সংবাদ সম্মেলন

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না শিক্ষার্থীরা

Post Image


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো শিক্ষক বা সিন্ডিকেটকে মেনে নেবেন না বলে জানিয়েছেন সদ্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. লুৎফর রহমানকে প্রত্যাখ্যান করে তারা বলেছেন, যে প্রতিষ্ঠানের বঞ্চনা থেকে মুক্তি পেতে আন্দোলন করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই আবার ভিসি নিয়োগ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এসব কথা বলেন। তারা বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে লাল কার্ড দেখিয়ে। অথচ সেই ঢাবি থেকেই ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। 

তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালানোর পর যদি তার পরিবারের কাউকে ক্ষমতায় বসানো হতো, দেশবাসী কি তা মেনে নিত? ঠিক তেমনি ঢাবির সিন্ডিকেট থেকে বের হয়ে আবার ঢাবির কোনো শিক্ষককে ভিসি হিসেবে তারা মানবেন না।

‎‎তারা আরও বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি নতুন ধারার প্রতিষ্ঠান যেটা শিক্ষার্থীদের ম্যান্ডেটের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। যেটা শিক্ষার্থীদের রাজপথে রক্ত ঝরানোর বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে। এটি বারবার রাজপথ থেকে শুরু করে পরিকল্পনা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়, সমস্ত মন্ত্রণালয় শিক্ষার্থীদের ঘোরার বিপরীতে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়। 

সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসতে হবে, এরকম কোনো নিয়ম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মানবে না উল্লেখ করে তারা কয়েকটি দাবির কথা জানান।

দাবির মধ্যে রয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা সিন্ডিকেটকে মেনে না নেওয়া এবং সদ্য নিয়োগপ্রাপ্ত ভিসির বক্তব্য প্রত্যাহার করা; আগামী দুই কার্যদিবসের মধ্যে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক মাইগ্রেশন সম্পন্ন করা; দ্রুত আটকে থাকা পরীক্ষার রুটিন প্রকাশ ও ফলাফল প্রদান এবং নতুন শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার পদ্ধতি চালু করা।

প্রশাসনিক হয়রানি এড়াতে দূরে কোথাও না গিয়ে বর্তমান সাতটি ক্যাম্পাসের যেকোনো একটিতে প্রশাসনিক ভবন ও টিএসসি স্থাপন এবং বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে ‘সংযুক্তি’ শব্দটি চিরতরে বাতিলের দাবিও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।

‎‎উল্লেখ্য, শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক। সর্বশেষ তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনে ঢাবির ‘সিন্ডিকেট’ মানবে না শিক্ষার্থীরা

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

চেয়ারে বসাকে নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

আন্দোলনে চুয়েট অচল: নতুন উপাচার্যকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা

অধ্যাপক লুৎফরকে প্রত্যাখ্যান করে বিবৃতি সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের, আগের ভিসিকে পুনর্বহাল দাবি

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে

সেন্ট্রাল ইউনির্ভাসিটির উপাচার্যকে জাবির নতুন ভিসি করল সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইব্রাহিম আর নেই

সর্বাধিক পঠিত

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

নিয়ম বদলে অছাত্র ভিপিকে হলে রাখার অভিযোগ জাবি প্রশাসনের বিরুদ্ধে

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবির সাবেক উপাচার্য ফারজানা ও স্বামীর আয়কর নথি জব্দের আদেশ

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর

‘ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতে চাইলে লাখো হাদি তৈরি হবো’

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ২ জন

চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদকের উপর হামলা

ঢাবিতে ‘উদ্বোধক ডাকসু এজিএস হওয়ায়’ ভাঙা হলো নামফলক