স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধ করল ইতালি

Post Image


স্কুলে বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করেছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। সেই সঙ্গে শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশে সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভা এ-সংক্রান্ত ডিক্রি-আইন অনুমোদন করে।

নতুন বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানা হতে পারে। আইনটি তাৎক্ষণিকভাবে কার্যকর হলেও ৬০ দিনের মধ্যে পার্লামেন্টকে এটি অনুমোদন করতে হবে।

তবে শিক্ষক সংগঠন ও স্কুলপ্রধানেরা এ উদ্যোগের সমালোচনা করেছেন। তাদের মতে, পর্যাপ্ত পরামর্শ ও সম্পদ ছাড়াই নিয়মটি বাস্তবায়ন করা কঠিন হবে। বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা এলি শ্লেইনও সরকারের সমালোচনা করে বলেছেন, এটি সরকারি স্কুলের প্রকৃত সমস্যাগুলো আড়াল করার একটি রাজনৈতিক উদ্যোগ।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ইতালির স্কুলগুলোতে বিদেশি নাগরিক শিক্ষার্থীর হার ছিল ১১ দশমিক ২ শতাংশ। ৩০ শতাংশের বেশি বিদেশি শিক্ষার্থী থাকা শ্রেণিকক্ষের হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ।

সূত্র: আল জাজিরা

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধ করল ইতালি

বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ: ‘ওয়াকআউট’ করল যেসব দেশ

মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

শি জিনপিংয়ের জন্য লালগালিচা পরিষ্কার করলেন মার্কিন সেনারা

শি জিনপিংয়ের জন্য লালগালিচা পরিষ্কার করলেন মার্কিন সেনারা

ইরানের হুঁশিয়ারি ‘মার্কিন হামলায় যুদ্ধ ছড়াতে পারে ভারত মহাসাগরে’, ঝুঁকিতে দক্ষিণ এশিয়া

সর্বাধিক পঠিত

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

মার্কিন কারাগারে কেমন আছেন মাদুরো?

১৩ মাস পর ‘বাংলাদেশি বয়কট’ প্রত্যাহার করল শিলিগুড়ির হোটেল মালিকরা

অনুমতি ছাড়া চিঠি পাঠিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ব্রিকস সম্মেলনে পুতিন-মোদির ভাইরাল সেলফি এআই দিয়ে বানানো

“যুদ্ধে নামলে রাজপুত্রদেরই আগে পাঠান”- ইরান ইস্যুতে ব্যাননের বিস্ফোরক মন্তব্য

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু