যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

Post Image

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা থামছে না ইসরায়েল-লেবানন সীমান্তে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেছেন, লেবাননে হিজবুল্লাহর তৎপরতাই যুদ্ধবিরতিকে ভেঙে দিচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহর কর্মকাণ্ড সরাসরি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে এবং পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

এরই মধ্যে ইসরায়েল ও লেবাননের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতির মেয়াদ আরো তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।

কিন্তু মাঠের বাস্তবে সংঘাত থামার কোনো লক্ষণই নেই।

অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে। তাদের দাবি, ইসরায়েলই ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে এবং এলাকায় অবস্থান ধরে রেখে যুদ্ধবিরতি ভঙ্গ করছে।

গোষ্ঠীটির ভাষ্য, তাদের হামলা প্রতিরক্ষামূলক এবং ইসরায়েলের পদক্ষেপের জবাব হিসেবেই পাল্টা আক্রমণ চালানো হচ্ছে।

সব মিলিয়ে কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই