ব্রিকস সম্মেলনে পুতিন-মোদির ভাইরাল সেলফি এআই দিয়ে বানানো

Post Image

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন বিভিন্ন দেশের নেতারা। সেখানে তারা একসঙ্গে সেলফি তুলেছেন- এমন একটি ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো।


বুধবার বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ফ্যাক্ট চেক অনুযায়ী, ‘ফেসলেস ডেমোক্রেসি-মুখহীন গণতন্ত্র’ নামের একটি ফেসবুক পেজে ১৩ সেপ্টেম্বর ছবিটি পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা- ‘একটি ছবি পুরো বিশ্বে রীতিমতো ঝড় তুলেছে।’ এতে দেখা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকসের অন্য সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সেলফি তুলছেন।


সেলফিটিতে ইরানের প্রয়াত প্রেসিডেন্টসহ এমন কয়জনকে দেখা যাচ্ছে, যারা সম্মেলনে উপস্থিত ছিলেন না। ওপেনএআইয়ের ছবি যাচাইয়ের টুল সেলফিটিতে একটি অদৃশ্য ‘সিন্থআইডি’ ওয়াটারমার্ক শনাক্ত করেছে। এটি বোঝায় সেলফিটি তাদের এআই মডেল দিয়ে বানানো হয়েছে।


সেলফিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান ও সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকেও দেখা যায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, এই নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন না।


ফরাসি গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর লিখেছে, দুটি সেলফি অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এমন আরেকটি সেলফিতে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান থাকলেও সম্মেলনে উপস্থিত না থাকা ব্রাজিলের প্রেসিডেন্টকে দেখা যায়। সেলফিগুলো বিভিন্ন দেশের দূতাবাসের অ্যাকাউন্ট থেকেও শেয়ার করা হয়েছে।


দক্ষিণ আফ্রিকায় অবস্থিত রাশিয়ান দূতাবাসের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে একটি সেলফি শেয়ার করে লেখা হয়েছে, ‘ব্রিকস একটি পরাশক্তি’। পোস্টটি কয়েক মিলিয়নবার দেখা হয়েছে। ভারত ও আর্মেনিয়ায় অবস্থিত ইরানি দূতাবাসের অ্যাকাউন্ট থেকেও ছবিটি শেয়ার করা হয়।


ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দেখা যাচ্ছে- এমন একটি সেলফি শেয়ার করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র শাজিয়া ইলমি। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে ট্যাগ করে ক্যাপশনে ইলমি লিখেছেন, ‘এই ছবিই সবকিছু বলে দেয়।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘সৌদির দাবি মিথ্যাচার ও অপপ্রচার, আমরা মক্কায় কোনো হামলা করিনি’

ব্রিকস সম্মেলনে পুতিন-মোদির ভাইরাল সেলফি এআই দিয়ে বানানো

আরব সাগরে ভারত-পাকিস্তানের যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষ

হুথিদের দমনে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করছে মোহাম্মদ বিন সালমান

ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে রাজি যুক্তরাষ্ট্র

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব

এক লাফে ১০৭ ডলার ছাড়াল তেলের দাম

অতীত পেছনে ফেলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের

সর্বাধিক পঠিত

ইরানজুড়ে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের, ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদিকে আমন্ত্রণ জানাবে বিএনপি

লেবাননে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল

অবশেষে ইমরান খানের সাক্ষাত পেল পরিবার

মালয়েশিয়ায় ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

ভারতে যেভাবে গ্রেপ্তার করা হয় ফয়সাল করিম মাসুদকে

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

২৩ বছরের অধ্যায়ের ইতি, ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা