৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

Post Image

 জাপানের উত্তরাঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটের দিকে প্রশান্ত মহাসাগরে ইওয়াতে উপকূলের কাছে এই কম্পন অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪।

ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কেন্দ্রস্থল থেকে শত শত কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী টোকিও’র বড় বড় ভবনগুলোও প্রবলভাবে কেঁপে ওঠে। এই শক্তিশালী ভূ-কম্পনের পরপরই উপকূলীয় এলাকায় তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করেছে জেএমএ।

ভূমিকম্পের প্রায় ৪০ মিনিট পর ইওয়াতের কুজি বন্দরে ৮০ সেন্টিমিটার (৩১ ইঞ্চি) উচ্চতার একটি সুনামির ঢেউ আঘাত হানে। আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে যে, সুনামির ঢেউ বারবার আঘাত হানতে পারে, তাই সতর্কতা তুলে না নেওয়া পর্যন্ত উপকূলীয় অঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় থাকা মানুষদের দ্রুত নিরাপদ এবং উঁচু স্থানে অবস্থান করতে হবে। যদিও জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে তে ইওয়াতের কয়েকটি বন্দরের ফুটেজে তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি, তবুও সুনামির কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়ে গেছে।

পরিস্থিতি মোকাবিলায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সংকটকালীন ব্যবস্থাপনা দল গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সাংবাদিকদের বলেন, ‘যেসব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে, সেখানকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করা হচ্ছে। সরকার বর্তমানে ভূমিকম্পে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করার চেষ্টা করছে। 

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

ইমরান খানের মুক্তি দাবিতে ইসলামাবাদ অভিমুখে জনতার ‘সুনামি’

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট

যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতা নিয়ে আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষার্থীদের বিক্ষোভ, পাশে ককরোচ জনতা পার্টি

সর্বাধিক পঠিত

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ

কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া

স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা

দিল্লিতে মোদির সঙ্গে দেখা, ‘ঢাকার বার্তা পৌঁছালেন’ দীনেশ ত্রিবেদী

বৈঠকে লেবানন সংঘাতই হবে প্রধান আলোচ্য বিষয়: ইসমাইল বাঘাই