আজ সিঙ্গেল দিবস

Post Image

আজ ২৩ সেপ্টেম্বর, সিঙ্গেল দিবস। যারা সিঙ্গেল বা অবিবাহিত, তাদের জন্য দিনটি উদযাপনের উপলক্ষ হিসেবে পালন করা হয়। কারেন রিড নামের এক ব্যক্তি দিবসটির প্রচলন করেন। শুরুতে অবশ্য ১ জানুয়ারি দিনটি পালন করা হতো। পরে ২০১৭ সাল থেকে ২৩ সেপ্টেম্বর সিঙ্গেল দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রে ২৩ সেপ্টেম্বর দিবসটি পালন করা হলেও চীনে এটি পালিত হয় ১১ নভেম্বর।

সিঙ্গেল থাকার কারণে অনেকে মন খারাপ করেন এবং বিষয়টিকে নেতিবাচকভাবে দেখেন। তবে একা থাকার কিছু ইতিবাচক দিকও রয়েছে। এর মধ্যে অন্যতম হলো নিজের প্রতি মনোযোগ দেওয়ার সুযোগ। নিজের ক্যারিয়ারে মনোযোগ দেওয়ার পাশাপাশি পছন্দের কাজেও পর্যাপ্ত সময় দেওয়া যায়।

অনেকে বলেন, আগে নিজেকে ভালোবাসতে হবে। একা থাকলে নিজের প্রতি আরও যত্নশীল হওয়ার সুযোগ তৈরি হয়।

তাই একা বা সিঙ্গেল থেকে মন খারাপ না করে দিনটি উদযাপন করা যেতে পারে। সিঙ্গেল দিবসের উদ্দেশ্যও হলো, মানুষ যেন একা থাকার বিষয়টিকে স্বাভাবিকভাবে নেয় এবং তা উদযাপন করতে পারে। বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় দিবসটি পালিত হয়।

সিঙ্গেল ডে যেভাবে এলো

ডেজ অব দ্য ইয়ারের তথ্য অনুযায়ী, সিঙ্গেল ডে চীনের একটি ছুটির দিন ও নানজিং বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভূত। ধারণা করা হয়, ১৯৯০-এর দশকে একা থাকা মানুষদের জন্য প্রথম সিঙ্গেল ডে উদযাপন করা হয়।

১১ নভেম্বর তারিখটিতে চারটি ‘১’ রয়েছে। তাই দিনটি চারজন একক ব্যক্তিকে প্রতিনিধিত্ব করে—এমন ধারণা থেকে নানজিং বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী সিঙ্গেল ডে পালনের প্রচলন করেন।

পরে ধারণাটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এটি চীনের মূলধারার সংস্কৃতির অংশ হয়ে যায়। এদিন চীনের অনেক মানুষ আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেন, কেনাকাটা করেন ও ঘুরতে বের হন। শুধু তা-ই নয়, সিঙ্গেল ডে চীনের অন্যতম জনপ্রিয় কেনাকাটার দিনেও পরিণত হয়েছে।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

নানা পাটেকরের প্রয়াণে তারিক আনাম খানের শ্রদ্ধা

শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

এবার বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে সহায়তার আহ্বান অ্যাঞ্জেলিনা জোলির

‘মহব্বত’সিনেমায় নায়িকা কে? আলোচনায় পাকিস্তানের ৪ তারকা

ব্যাংক হিসাব তলব নিয়ে যা বললেন সালমান মুক্তাদির