একবারের জন্যও বলিনি অভিনয় করে পাপ করেছি : পপি

Post Image

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে চিত্রনায়িকা সাদিকা পারভীন পপিকে ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। অনেক নেটিজেন দাবি করছিলেন, এই অভিনেত্রী নাকি চলচ্চিত্রে কাজ করাকে ‘পাপ’ বলে মন্তব্য করেছেন।

তবে নিজের অবস্থান পরিষ্কার করে এই আলোচনার কড়া জবাব দিয়েছেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই তারকা। তিনি জানান, অভিনয়কে কখনোই কোনো পাপ হিসেবে দেখেননি বা এই মাধ্যম নিয়ে নেতিবাচক মন্তব্য করেননি।

সাদিকা পারভীন পপি গণমাধ্যমকে বলেন, ‘আমি আমার বক্তব্যে একবারের জন্যও বলিনি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি তার নিজের ভুল বা ভুলত্রুটির জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে পারে না?’

‘আমরা জেনে-না জেনে বহু ভুল করি, সেগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া কি অন্যায়? আমার জীবনের কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে যদি সংসার নিয়ে শান্তিতে থাকতে পারি, তবে তা নিয়ে জলঘোলা করার তো কিছু দেখি না।’

অভিনেত্রীর ভাষ্যে, ‘যে শিল্প আমাকে আজ এই যশ, খ্যাতি আর সম্মান এনে দিয়েছে; যে মাধ্যমে হাড়ভাঙা খাটুনি দিয়ে রোজগার করেছি আর দর্শকের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি সেই চলচ্চিত্রকে ছোট করার প্রশ্নই আসে না। সিনেমাকে আমি আজও মন থেকে ভালোবাসি ও শ্রদ্ধা করি।’

তিনি জানান, পছন্দসই গল্প পেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে পারেন। বিশেষ করে নিজের বায়োগ্রাফি বা জীবনভিত্তিক ছবিতে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন তিনি। এ ছাড়া ভবিষ্যতে অভিনয়ে নিয়মিত হন বা না হন, প্রযোজক হিসেবে পর্দায় ফেরার জোরালো ইচ্ছা রয়েছে এই তারকার।

এই বিভাগের আরও খবর

বিনোদন

সর্বশেষ খবর

‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’: ওমর সানী

নানা পাটেকরের প্রয়াণে তারিক আনাম খানের শ্রদ্ধা

শুটিংয়ের প্রথম দিনই বিজয়ের কথায় কাঁদেন রাশমিকা

এবার বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক

দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে সহায়তার আহ্বান অ্যাঞ্জেলিনা জোলির

‘মহব্বত’সিনেমায় নায়িকা কে? আলোচনায় পাকিস্তানের ৪ তারকা

ব্যাংক হিসাব তলব নিয়ে যা বললেন সালমান মুক্তাদির