জ্বালানি তেলের দাম বাড়ানো ‘গণমানুষের ওপর জুলুম’: সাদিক কায়েম

Post Image

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

সাদিক কায়েম বলেন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম গত চার কার্যদিবস ধরে কমছে। এমন সময়ে বিশেষজ্ঞ, ভোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কার্যকর পরামর্শ বা গণশুনানি ছাড়াই জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, জ্বালানি তেলের দামের সঙ্গে দেশের অর্থনীতি থেকে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় সরাসরি জড়িত। তার ভাষ্য, সরকারের লোকজন দুর্নীতি ও চাঁদাবাজির মাধ্যমে মানুষের পকেট কাটছে, অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়িয়ে মানুষের জীবনযাপন আরও কঠিন করা হচ্ছে।

পোস্টে সাদিক কায়েম আরও বলেন, ক্ষমতায় আসার পর থেকেই বিএনপি সরকার দেশের মানুষের জন্য একের পর এক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় মৌলিক বিষয় নিয়ে সাধারণ মানুষ চরম কষ্টে রয়েছে বলেও দাবি করেন তিনি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘দেশ চালাতে না পারলে বলুন। ক্ষমতা আঁকড়ে না থেকে সরে দাঁড়ান। কিন্তু সাধারণ মানুষকে এভাবে প্রতিদিন একটু একটু করে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে ঠেলে দেবেন না।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়িয়ে জনগণের ওপর বোঝা চাপানো হয়েছে

সরকারের অযৌক্তিক সিদ্ধান্তের পক্ষ নেওয়াই ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলা: ডাকসু নেতা রায়হান

মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি, অনেকেই গেছেন পরিবারসহ

জ্বালানি তেলের দাম বাড়ানো ‘গণমানুষের ওপর জুলুম’: সাদিক কায়েম

জাকসু জিএসের নাম থাকায় ভাঙা হলো ফলক, শিবির সভাপতি বললেন— ‘সংকীর্ণতা’

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্টের পর ছাত্রদল নেতাকে শোকজ

গণভোটে নাকচ হয়েছে নোট অব ডিসেন্ট: ১১ দলীয় ঐক্যজোট

গাজী নজরুলের স্ত্রীর মৃত্যু নিয়ে যা বলল জামায়াত

সর্বাধিক পঠিত

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতাকে বহিষ্কার

জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের দায়িত্ব এনসিপিকেই নিতে হবে

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা জানালো ইসলামী আন্দোলন বাংলাদেশ

ক্ষমতায় গেলে পাচার অর্থ খুঁজে বের করে রাষ্ট্রীয় তহবিলে ফেরত আনা হবে

টাকা নেবেন তাগো, ভোট দেবেন হাঁসো: রুমিন ফারহানা

কোনো দলের নয়, জনগণের সরকার গঠনে ভোট দিন : জামায়াত আমির

ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার কারণ জানালেন জুমা

ট্রান্সফরমার চুরির মামলায় গ্রেফতার, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম