নতুন ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প

Post Image

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে নতুন একজন উপদেষ্টা নিয়োগ এবং একটি ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ দুটি উদ্যোগ কীভাবে কাজ করবে এবং কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ওয়াশিংটনে এআই প্রযুক্তির কারণে মানুষ ও সম্পদের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আইনপ্রণেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। চলতি মাসের শুরুতে অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সন এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, ‘যারা এআই তৈরি করছেন, তারা আন্তরিকভাবে বিশ্বাস করেন যে এই দশকের শেষ নাগাদ এটি আমাদের সবাইকে মেরে ফেলতে পারে।’


তবে ট্রাম্প বারবার এআই নিয়ে উদ্বেগকে গুরুত্ব কম দিয়ে দেখেছেন এবং অতিরিক্ত নিয়ন্ত্রণের প্রয়োজন নেই বলে যুক্তি দিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমরা কোনোভাবেই এই অবিশ্বাস্য শিল্পের বিকাশকে বাধাগ্রস্ত বা রুদ্ধ করব না। বরং, এর বিকাশের সাথে সাথে আমরা একে লালন করব, সহায়তা করব এবং এর ওপর নজর রাখব! তবে, আমরা ক্ষতিকর বা খারাপ বিষয়গুলোর দিকেও নজর রাখব এবং আমাদের বিদ্যমান ফৌজদারি ও দেওয়ানি বিচার ব্যবস্থার মাধ্যমেই আমরা তা খুব সহজে করতে পারব।’

ট্রাম্প তার এই পরিকল্পনা বাস্তবায়ন করলে এআই বিষয়ে এটি হবে তার দ্বিতীয় ‘এআই জার বা প্রধান’ নিয়োগ। এর আগে ভেঞ্চার ক্যাপিটালিস্ট ডেভিড স্যাকস এই দায়িত্বে ছিলেন। বসন্তে তিনি ওই পদ থেকে সরে যান। স্যাকসও এআই নিয়ে নতুন নিয়ন্ত্রণ আরোপের বিষয়ে ট্রাম্পের সংশয়কে সমর্থন করেছেন। বুধবার পলিটিকোর এক অনুষ্ঠানে তিনি বলেন, এআই নির্মাতাদের নিজেদের পণ্যের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে এবং কোনো সমস্যা দেখা দিলে তাদের দায়ী করা যেতে পারে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

নতুন ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প

নতুন পে-স্কেলে বেতন নির্ধারণ হবে যেভাবে

আট দফা যেকোনো সময় এক দফাও হতে পারে : ডা. শফিকুর রহমান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা আজ সকাল ১০টায়

দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী

রংপুর অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু, প্রস্তুত সহস্রাধিক গাড়ি

কৌশলগত সাবমেরিন ক্যাবল আরাফাতের মালিকানায়

সর্বাধিক পঠিত

গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদলের সাবেক নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার

জামায়াতের ব্যতিক্রমধর্মী কর্মসূচি ‘ইচ্ছে পূরণ’

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঈদে লঞ্চযাত্রা নিশ্চিত করতে টিকিট কাউন্টারে ভিড়

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশে যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করবে চীন

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ