- অনেকের ধারণা কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত মানুষ। তাদের চলাফেরা ও কথাবার্তা কিছুটা ভিন্ন ধরনের হয়। ছোটবেলা থেকে আমারও এমন ধারণা ছিল। এমনকি কবিরা বোধহয় ছয় মাস গোসল করেন না— এমন ধারণাও ছিল।
- আজ রোববার রাতে রাজধানীর পরিবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে কবি রেজাউদ্দিন স্টালিনের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
- কবিতা বা সাহিত্যের তাত্ত্বিক ব্যক্তি তিনি নন উল্লেখ করে রিজভী জানান, শাহিন রেজা তাকে যেভাবে উপস্থাপন করেছেন, তিনি মোটেও কবিতা বা সাহিত্যের মানুষ নন। সাহিত্য ও কবিতা নিয়ে কীভাবে কথা বলতে হয়, সেই ব্যাকরণও তিনি জানেন না। সাহিত্য নিয়ে আলোচনা ও উপস্থাপনার আলাদা ধরন রয়েছে।
- কবিদের সম্পর্কে ছোটবেলার ধারণার কথা তুলে ধরে তিনি বলেন, অনেকের ধারণা, কবিরা সাধু-সন্ন্যাসীদের মতো আত্মবিমোহিত মানুষ। তাদের চলাফেরা ও কথাবার্তা কিছুটা ভিন্ন ধরনের হয়। ছোটবেলা থেকে আমারও এমন ধারণা ছিল। এমনকি কবিরা বোধহয় ছয় মাস গোসল করেন না—এমন ধারণাও ছিল। কিন্তু স্টালিনকে দেখে সেই ধারণা বদলে গেছে। কবিরা যে স্মার্ট ও পরিচ্ছন্ন হতে পারেন, স্টালিন তার উদাহরণ। জীবনযাপন ও চলাফেরায় তিনি সমাজের একজন অগ্রগণ্য মানুষ।
- কবিতার প্রেরণা ও নারী প্রসঙ্গে নিজের এক শিক্ষকের পরামর্শের কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিখ্যাত কবিদের অনেক সময় সাবধানে চলতে হয়। কবিতা লেখার প্রেরণায় কবির অনেক নারী বন্ধু জুটতে পারেন। তবে আমার এক বাংলার শিক্ষক বলেছিলেন, কবিদের বেশি জড়িয়ে পড়া উচিত নয়। কবিতার প্রেরণায় নারীরা আসতে পারেন, কিন্তু বেশি গভীরে যাওয়া যাবে না। বেশি গভীরে গেলে কাব্যপ্রতিভা নষ্ট হয়ে যেতে পারে। পুকুরে ঢিল ছুড়ে পাশ দিয়ে চলে যাওয়ার মতো বিষয়টি সামলাতে হবে।
- কবি স্টালিনের সামাজিক ও পারিবারিক জীবনের প্রশংসা করে তিনি বলেন, সবার সঙ্গে তার চমৎকার সম্পর্ক। কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে কাজ করলে তার মতো যোগ্যতাসম্পন্ন দ্বিতীয় কাউকে পাওয়া কঠিন হতো। তবে প্রচণ্ড সামাজিক হওয়া সত্ত্বেও দিনশেষে তিনি স্ত্রী ও কন্যার কাছেই ফিরে যান। আড্ডার মধ্যেও স্ত্রীর বাজারের নির্দেশনা—পেঁয়াজ, ছোট মাছ ও লবণ কেনার কথা তার মাথায় থাকে। বাজার নিয়েই তাকে বাড়ি ফিরতে হয়। এটিও তার অসাধারণ একটি গুণ।







