শেখ হাসিনা ভারত সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে: রিজভী

Post Image


শেখ হাসিনা ভারত সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (২২ নভেম্বর) বিকেলে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আল্লাহ তায়ালা ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিল। এ-ও (শেখ হাসিনা) সমুদ্রের মধ্যে ডুবে গেছে, ভারতের সমুদ্রে। দেখা যায় না তাকে, তার লোকদের মাধ্যমে বিভিন্ন বার্তা আসে, সে-ও নাকি বিভিন্ন বার্তা দেয়। তারা যে বার্তা দেয় সেই বার্তা হিংস্র বার্তা, এই বার্তা রক্তপাত ঘটানোর বার্তা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আওয়ামী লীগের কাছে বাংলাদেশ ব্যাংকের লুট করা টাকা, মেট্রোরেলের টাকা, পদ্মা সেতু-মেগা প্রকল্পের লুট করা টাকা। অনেকে বলে— বিকাশে একটা ককটেল মারার জন্য না কি ১০ হাজার-২০ হাজার টাকা দেয়া হচ্ছে। টোকাই, মাদকসেবী ও কিশোর গ্যাংদের এসব টাকা দেয়া হয়।

তিনি বলেন, শেখ হাসিনার একটাই নেশা, প্রতিশোধ আর রক্তের নেশা। পালিয়ে যাওয়ার পরও তার রক্তের নেশা যায়নি। বিভিন্ন জায়গায় ককটেল-অগ্নিসন্ত্রাস করা হচ্ছে। গ্রামীণ ব্যাংকের ৮০টি শাখায় পেট্রোলবোমা-আগুন দিয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ দলের বিভিন্ন নেতা-কর্মীদের বাড়িতে আগুন দিয়েছে। কিন্তু আগুন-সন্ত্রাসের জবাবে বিএনপি কোনো হিংস্র কাজ করেনি। প্রধানমন্ত্রী তারেক রহমান পারতেন নিষ্ঠুরভাবে সেগুলো দমন করতে, কিন্তু তিনি তা করেননি। যারা রক্ত চুষে নিচ্ছে, তাদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘পার্লামেন্টে আইন করা উচিত আওয়ামী লীগ জাতীয় শয়তান, তাদের ব্যাপারে এই আইন করা উচিত। আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই। ক্ষমতার জোরে বেআইনিভাবে সম্পদ করেছে শেখ হাসিনা। জনগণের সঙ্গে যারা দুশমনি করেছে, নতুন করে এ দেশে তাদের রাজনীতি করার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ন্যায়বিচারের পক্ষে। তাই যারা জনগণের সঙ্গে দুশমনি করেছে, যারা জাতীয় শয়তান হিসেবে জনগণের কাছে বিবেচিত, তাদের এই দেশে নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, সরকারপ্রধান তারেক রহমান চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সবাইকে নিষ্ঠুরভাবে দমন করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। যারা অপরাধ করছে, রক্ত চুষে নিচ্ছে, এই রক্তচোষা জোঁকদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।

রিজভী বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন। যাতে ওই জাতীয় শয়তানদের চলাচলের ওপর তারা নজর রাখতে পারেন। কারণ তারা সর্বনাশা ধ্বংসেই মেতেছে। তারা ১৭ বছর ধরে অনেক টাকা আয় করেছে। টাকার অভাব নেই। তাদের ওয়ার্ড পর্যায়ের একজন নেতারও টাকার কোনো শেষ নেই।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শেখ হাসিনা ভারত সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছে: রিজভী

পদত্যাগের গুঞ্জন, যা বললেন এমপি ফজলুর রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

কাউকে না কাউকে বিড়ালের ঘণ্টা বাঁধতেই হবে, সেই সারথী হবো আমরা

ঢাবির ইতিহাসে সবচেয়ে বেশি কাজ করেছে শিবির: সংসদ সদস্য আব্দুল খালেক

জামায়াত আমিরকে নিয়ে নিজের মুগ্ধতা জানালেন মীর স্নিগ্ধ

মনে হচ্ছে, ফজলুর রহমান ও রুমিন ফারহানা আ. লীগের দায়িত্ব নিয়েছেন: আবু হানিফ

সর্বাধিক পঠিত

টুঙ্গিপাড়ার বাড়িকে ‘সাব-জেল’ ঘোষণা করে হাসিনাকে ফেরাতে আইনি নোটিশ

১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

সড়ক-মহাসড়কে হতাহত কমাতে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী

সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান পাটওয়ারীর

আ.লীগের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

বিপদে পড়ে বিএনপি চিৎকার করছে, ‘মুঝে বাঁচাও, বাঁচাও’

শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলা, ঢাবি সাংবাদিক সমিতির মানববন্ধন

জামায়াতের সেই নেতা প্রকাশ্যে ক্ষমা না চাইলে মামলা করবে ডাকসু

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

তারেক রহমানের সরকারের প্রথম বাজেটে গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়