আলাওল হলের প্রাধ্যক্ষ কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা

হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে রাখলেন চবি শিক্ষার্থীরা

Post Image

হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতাসহ বিভিন্ন অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের প্রাধ্যক্ষকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়েছেন হল ছাত্র সংসদের নেতৃত্বে আবাসিক শিক্ষার্থীরা। এ সময় তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পদত্যাগের দাবি করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সমাধান হয়নি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা দেড়টায় আলাওল হলে এ ঘটনা ঘটে।

আন্দোলনকারীদের অভিযোগ, হল ছাত্রসংসদের সঙ্গে সমন্বয়হীনতা, হল সংসদের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটানো, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার, উন্নয়নমূলক কাজে দীর্ঘসূত্রতা, দীর্ঘদিন ধরে হলের সিট বণ্টনে অস্বচ্ছতা, শিক্ষার্থীদের সাংবাদিক পরিচয়ে হুমকি এবং জরুরি সংস্কার কাজ থমকে থাকাসহ নানা অভিযোগ তুলে তালা দেন শিক্ষার্থীরা।

তাদের আরও অভিযোগ, হল সংসদের প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার সময় কথায় কথায় উপাচার্যের (ভিসি) ভয় দেখানো ও হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া হল সংসদের সঙ্গে সমন্বয় না করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়া, হল সংসদকে পাশ কাটিয়ে অন্য আবাসিক শিক্ষার্থীদের নিয়ে পৃথক সভা করা এবং শিক্ষার্থীদের আইডি কার্ড জমা নিয়ে হয়রানি করার অভিযোগও রয়েছে। একই সঙ্গে সিট বণ্টনসহ হলের বিভিন্ন কার্যক্রমে হল সংসদকে সম্পৃক্ত না করার অভিযোগ করেন তারা।

হল ছাত্র সংসদের জিএস নুরুন্নবী বলেন, ‘স্যার অফিসেই ছিলেন। আমরা তাকে চলে যাওয়ার জন্য বলেছি; কিন্তু তিনি সাড়া দেননি। যার ফলে শিক্ষার্থীরা তালা ঝুলিয়েছেন। আমি আসার আগেই তালা ঝুলানো হয়ে গেছে।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম, নূরুল হামিদ কাননসহ হলটির আবাসিক শিক্ষক ও হল ছাত্রসংসদের প্রতিনিধিরা আলোচনা সভায় বসেছেন। এখনো সভা চলছে।  তবে কোনো সমাধান হয়নি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে রাখলেন চবি শিক্ষার্থীরা

কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকসুর

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়

বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএনপির দলীয় বক্তব্য দিয়েছে

রাবিতে এক শিক্ষার্থীকে রাতভর হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

আওয়ামী লীগের আরও এক এমপি আটক

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করে ভোট চাইলেন রাশেদ খান

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ