নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

Post Image

নির্বাচন কমিশনের (ইসি) গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একের পর এক পরস্পরবিরোধী ও বিভ্রান্তিকর বক্তব্য জনমনে অপ্রয়োজনীয় প্রশ্ন তৈরি করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, একদিকে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে ঘোষণা দেওয়া হচ্ছে, অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকেই জানানো হচ্ছে, নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

এ ধরনের পরস্পরবিরোধী বক্তব্য নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই কমিশনের বক্তব্য হওয়া উচিত একক, স্পষ্ট, সমন্বিত ও তথ্যভিত্তিক।

জনগণের আস্থা নিয়ে কোনো ধরনের অস্পষ্টতা কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবেই দেখতে চায় জনগণ।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

নির্বাচন কমিশনকে কমেডি সেন্টার নয়, আস্থার কেন্দ্র হিসেবে দেখতে চায় জনগণ: পাটওয়ারী

রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শিবিরের

হল সংসদের কাজে বাধা-সিট বণ্টনে অস্বচ্ছতা, প্রভোস্টকে আটকে রাখলেন চবি শিক্ষার্থীরা

কাদের-সাদ্দাম-ইনানসহ ৭ আসামির ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ ডাকসুর

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়

বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএনপির দলীয় বক্তব্য দিয়েছে

রাবিতে এক শিক্ষার্থীকে রাতভর হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

আওয়ামী লীগের আরও এক এমপি আটক

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করে ভোট চাইলেন রাশেদ খান

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ