প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল

Post Image


প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের এক সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নেট্রা নিউজের সাংবাদিক তাসনীম খলিল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

তাসনীম খলিলের দাবি, কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের ওই সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে।

ফেসবুক পোস্টে তিনি শেখ হাসিনা সরকারের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম আলো ও ডেইলি স্টারের সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধের প্রসঙ্গও তুলে ধরেন।

এ ধরনের সিদ্ধান্তের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে দেওয়া বক্তব্যের সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তোলেন তাসনীম খলিল। তিনি প্রশ্ন করেন, গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থানের কথা বলা হলেও এমন সিদ্ধান্তের মাধ্যমে আগের সরকারের নীতির পুনরাবৃত্তি হচ্ছে কি না।

তবে চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিলের সুনির্দিষ্ট কারণ এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব কেড়ে নেয়া ও কবর সরানোর পক্ষে ক্যাম্পেইন করেছিলেন আনিস আলমগীর

শুভ জন্মদিন তারেক রহমান

মুকসুদপুর থানায় আগুন, পুলিশের গাড়িসহ পুড়ল ১০ যানবাহন

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন

ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা

‘ভাই আগে বলে নেই, তারপর তালি দেন’, সংসদে এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী

এনআইডি সেবার দুর্নীতি থেকে মুক্তি চায় নির্বাচন কমিশন

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

বিসিসিতে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ

নওগাঁয় বালুর ট্রাকের ধাক্কা, নিহত ৫

হাদি হত্যা প্রসঙ্গে ফয়সাল: ‘আমি এই কাজ করিনি’

পুলিশের পোশাক নিয়ে কেউ সন্তুষ্ট না,মানানসই হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চ্যানেল ওয়ানের সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল

সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

ডিজিএফআই ও র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারপতি–বিচারকেরা

ঘুষ দাবির বক্তব্যে এমপি আমির হামজাকে নোটিশ

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন