৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন

Post Image

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় এসব বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তারা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে প্রযুক্তিনির্ভর মনিটরিং সেল চালু রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এতে বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতেও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন

ড. ইউনূসের বাড়িতে পেট্রলবোমা হামলা

‘ভাই আগে বলে নেই, তারপর তালি দেন’, সংসদে এমপিদের উদ্দেশে প্রধানমন্ত্রী

এনআইডি সেবার দুর্নীতি থেকে মুক্তি চায় নির্বাচন কমিশন

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

দাঁড়িয়ে থাকা দুই বাসে দুর্বৃত্তের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু‎

নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন

আজ হোক কাল, প্রত্যেক দুষ্কৃতিকারীকে আইনের হেফাজতে নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

ড. ইউনূসের সহায়তা চেয়ে ঢাকায় নেপলসের প্রতিনিধি দল

জুলাইয়ের সনদ বাস্তবায়ন ‘রাজনৈতিক সৌজন্যের’ মধ্যে সীমাবদ্ধ: সুজন

রাষ্ট্রপতি হওয়ার আগে ও পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা নেওয়া যাবে

৩ জুলাই ২০২৪: ধর্মঘটে উত্তাল দেশ, ছাত্রলীগের হামলা

শাপলা চত্বর হত্যাকাণ্ডের আসামি হচ্ছেন ইনু

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা আছে: মাহদী আমিন

বিসিসিতে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

পুলিশের পোশাক নিয়ে কেউ সন্তুষ্ট না,মানানসই হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত