- অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে ১১টা দিকে এই ঘটনা ঘটে।
- জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক কালের কণ্ঠকে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।
- কালের কণ্ঠ’র হাতে আসা একটি ভিডিওতে দেখা যায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়ির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এক পথচারী রিকশায় যাওয়ার সময় ভিডিও ধারণ করেন।
- একই দিন রাত ১০টার দিকে পুলিশ সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালায়। কোতোয়ালী থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, আ জ ম নাছিরের আন্দরকিল্লাস্থ বাসায় তল্লাশি চালানো হয়েছে। উনাকে পাওয়া যায়নি।







