ঘুষ দাবির বক্তব্যে এমপি আমির হামজাকে নোটিশ

Post Image


কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। তার এক বক্তব্যে ঘুষ প্রস্তাবের অভিযোগ ঘিরে এ পদক্ষেপ নেওয়া হয়।

বুধবার (১ এপ্রিল) মো. হৃদয় হাসান নামের এক ব্যক্তি কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদের মাধ্যমে নোটিশটি পাঠান। এতে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ বন্ধ রাখার জন্য ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব পাওয়ার দাবি বিভিন্ন জনসভায় করেছেন মুফতি আমির হামজা। গত ২৭ ফেব্রুয়ারি এ বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নোটিশদাতার দাবি, যাঁরা ঘুষের প্রস্তাব দিয়েছেন, তাঁদের নাম প্রকাশ করতে হবে অথবা আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

নোটিশে আরও বলা হয়, দুর্নীতিবিরোধী অবস্থান নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে মুফতি আমির হামজার বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

সর্বাধিক পঠিত

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জামায়াত আমির

গুজবে কান দিয়ে তেলের পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb