জাতীয় ছাত্রশক্তির সভাপতি বাকের, সাধারণ সম্পাদক তাহমীদ

Post Image


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার। সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদ্য বিদায়ী সভাপতি তাহমীদ আল মুদাসসীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।


আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দিনব্যাপী এ প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের ভোটে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত করা হয়।


সভাপতি পদে আবু বাকের মজুমদারের প্রতিদ্বন্দ্বী ছিলেন সদ্য বিদায়ী জ্যেষ্ঠ সহসভাপতি মাহফুজ খান। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহমীদ আল মুদাসসীর চৌধুরী, কেন্দ্রীয় সহসভাপতি লিমন হাছান ও দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান।


সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আবু তৌহিদ মো. সিয়াম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী এবং মো. জহিরুল ইসলাম। শ্যামলী সুলতানা জেদনী ছিলেন এ পদে একমাত্র নারী প্রার্থী। তিনি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের স্ত্রী।


ঢাবি শাখার সভাপতি হাসিব, সম্পাদক রাইয়ান

এদিকে একই দিনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কাউন্সিলও অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌস এবং সাংগঠনিক সম্পাদক মো. জহির রায়হান রিপন।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

১৩ সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী যারা

জাতীয় ছাত্রশক্তির সভাপতি বাকের, সাধারণ সম্পাদক তাহমীদ

পদ পেতে হবে তা নয়, দলের প্রত্যেকেই সরকারের অংশ: রিজভী

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

শতাধিক শ্রমিককে টুপি পরিয়ে জামায়াতে যোগদান

বাধ্য হয়ে লংমার্চ কর্মসূচি পালন করা হচ্ছে: জামায়াত আমির

শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘিরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

নারী কর্মীদের ওপর হামলায় ইসিতে স্মারকলিপি দেবে জামায়াত

শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে জামায়াত

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নিলেন অ্যাটর্নি জেনারেল

‘নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসা প্রয়োজন’

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল