‘নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসা প্রয়োজন’

Post Image


ঢাকায় বর্তমানে নির্বাচনী পরিবেশ অত্যন্ত শান্ত ও সুষ্ঠু রয়েছে। বিভিন্ন আসনসহ সার্বিকভাবে ভোটের মাঠে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও কিছু দলের কয়েকজন প্রার্থীর বেফাঁস ও কুরুচিপূর্ণ মন্তব্য ভোটারদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।


সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুরে ৪২ নং ওয়ার্ডে পঞ্চম দিনের নির্বাচনী প্রচারণা সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


ইশরাক হোসেন বলেন, ‘আমার প্রতিপক্ষ এক প্রার্থী আমাকে নিয়ে মন্তব্য করেছেন।


আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি মানসিক বিকারগ্রস্ত। তার চিকিৎসার প্রয়োজন। কিভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতি করতে হয় এবং কিভাবে ভাষাগত দিক থেকে প্রতিপক্ষের উদ্দেশে কথা বলতে হয় তা শেখানোর আগে তার মানসিক চিকিৎসা দরকার। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সব শক্তির মূল চাবিকাঠি জনগণের কাছে থাকা উচিত।


জনগণ যাকেই ভোট দেবে, সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যাকে বিজয়ী করবে, আমরা মাথা পেতে মেনে নেব ইনশাআল্লাহ। কারণ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি।’


তিনি আরো বলেন, ‘ঢাকার নির্বাচনী পরিবেশ অত্যন্ত শান্ত ও সুষ্ঠু রয়েছে। অন্যান্য আসনেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে।


তবে কিছু প্রার্থীর কুরুচিপূর্ণ ও অসৌজন্যমূলক মন্তব্যের কারণে বিষয়টি অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ভোটারদের মধ্যে। অনেক ভোটার আমাদের কাছে বলেছেন, এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করলে এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের সিনিয়র নেতা বা সম্মানিত কোনো নেতার প্রতি এমন মন্তব্য করা হলে তা অবশ্যই তাদের ভক্ত ও অনুসারীদের জন্য অস্বস্তির কারণ এবং ক্ষোভের জন্ম দিতে পারে।’

স্বৈরাচার ও ভবিষ্যৎ বাংলাদেশ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, ‘যদি পতিত স্বৈরাচার আবার ফেরত আসে, দেশ অন্ধকারের দিকে চলে যাবে। আমরা লড়াই সংগ্রাম করেছি একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য, যেখানে সবাই সহাবস্থান করবে, দেশ সকলের জন্য সমান হবে এবং ন্যায়বিচার পাওয়া যাবে।’


নির্বাচন প্রচারণার সময় আপনার ওপর কোন হুমকি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাঁচা-মরা মহান আল্লাহর হাতে।


আমরা এই মৃত্যুকে মেনে নিয়েই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে ছিলাম। তখন আজকের অনেক প্রতিপক্ষ দল ছিল না। আমার অনেক সহযোদ্ধা মৃত্যুবরণ করেছেন। আমরা মৃত্যুকে ভয় পাই না, গুলিকে ভয় পাই না।


তিনি বলেন, ‘ভারতে বসে পতিত স্বৈরাচারীদের ষড়যন্ত্র চলছে, বিপুল অর্থ বিনিয়োগ করা হচ্ছে। আমাদের প্রার্থীদের টার্গেট করে হত্যার পরিকল্পনা হয়েছে। ওসমান হাদীকে মারা হয়েছে। চট্টগ্রামের প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। তবুও গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচন যাদের সুষ্ঠু হয় তার জন্য আমরা কাজ করে যাব।


তিনি বলেন, ‘দল মনে করেছে আমি যোগ্য প্রার্থী এবং আমি এটি ডিজার্ভ করি কোন পৈতৃক সূত্রে নয়। বাবার পুরনো আসনে মনোনয়ন পেয়ে আমি গর্বিত। বিএনপির মতো দলে অনেক প্রার্থী থাকা সত্ত্বেও আমি এখানে দাঁড়াতে পেরেছি, এটা আমার জন্য বড় গর্বের বিষয়।’

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যাত্রার দেড় বছরেও ব্যাকফুটে এনসিপির ছাত্র সংগঠন, কাউন্সিল ঘিরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

দলের বিজয়েই শেষ নয়, আসল বিজয় আল্লাহর সন্তুষ্টিতে: আজহারুল ইসলাম

শিক্ষার্থীদের কাছে চিঠি সাদিক কায়েমের

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি নুর আলম, সম্পাদক সজীব

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

সংসদে রুমিন ফারহানার পক্ষে দাঁড়ালেন বিরোধীদলীয় নেতা

ছয় মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে: ডাবলু

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

তেলের লাইনে বিরোধীদলীয় নেতার গাড়ি, হেঁটে যোগ দিলেন অনুষ্ঠানে

যারা অতীতে রাষ্ট্রক্ষমতায় ছিল, তাদের দিয়ে পরিবর্তন আসবে না: গোলাম পরওয়ার

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

সংসদ নির্বাচনে মনোনয়নপত্র নিলেন অ্যাটর্নি জেনারেল

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি

‘নাসীরুদ্দীন পাটওয়ারী মানসিক বিকারগ্রস্ত, তার চিকিৎসা প্রয়োজন’

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নারী কর্মীদের ওপর হামলায় ইসিতে স্মারকলিপি দেবে জামায়াত