ডাকসু ব্যর্থ, ছাত্রদলকে প্রমাণের চ্যালেঞ্জ উম্মে সালমার

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ব্যর্থ—এমন দাবির প্রমাণ হিসেবে শুধু বক্তব্য নয়, বাস্তব কাজ দেখানোর আহ্বান জানিয়েছেন ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা।

শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান।

উম্মে সালমা বলেন, ২০২৫ সালের ডাকসুকে ব্যর্থ দাবি করার আগে পরবর্তী ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের ভোটে জয়ী হয়ে ছাত্রদলকে দায়িত্ব নেওয়ার সুযোগ দেওয়া উচিত। এরপর ২০২৫ সালের ডাকসুর তুলনায় বেশি কার্যকর ও দৃশ্যমান কাজ করে ২০২৬ সালের ডাকসুকে সফল হিসেবে প্রমাণ করার চ্যালেঞ্জও দেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপিপন্থী প্রশাসনের অধীনে পরবর্তী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং শিক্ষার্থীদের সরাসরি ভোটে ছাত্রদল জয়ী হয়ে দায়িত্ব গ্রহণ করুক। দায়িত্ব পাওয়ার পর তারা যদি আগের ডাকসুর চেয়ে বেশি কাজ করতে পারে, তাহলে ২০২৫ সালের ডাকসু ব্যর্থ ছিল—এমন দাবি তিনি মেনে নেবেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘মুখের কথার কোনো মূল্য নেই; ভোট ও কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে।’

উম্মে সালমার মতে, রাজনৈতিক বক্তব্য বা অভিযোগের মাধ্যমে নয়, বরং শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে কার্যকর কর্মকাণ্ডের মাধ্যমে ডাকসুর সফলতা-ব্যর্থতার বিচার হওয়াই সবচেয়ে গ্রহণযোগ্য পদ্ধতি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডাকসু ব্যর্থ, ছাত্রদলকে প্রমাণের চ্যালেঞ্জ উম্মে সালমার

ডাকসুতে চলছে ক্যালিগ্রাফি, আর্ট ও জুলাই গ্রাফিতি প্রদর্শনী

নোবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনের যত ব্যর্থতা’ ব্যানার খুলে নিল প্রশাসন, ফের টাঙানো হলো ব্যানার

সাদিক-ফরহাদের নেতৃত্বে ঢাবির শত বছরের ইতিহাসে সবচেয়ে সফল ডাকসু: প্রবাসী আরশাদ মামুন

চাকসু জিএসের উদ্যোগে ডিপ ফ্রিজ পেল ৫ ছাত্রী হল

এবার নেতা বলবেন, ‘তুই শুধু রিটেনটা পাস কর...

‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় দুপুরে কথা-কাটাকাটি, রাতে আবার মারামারি

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

সর্বাধিক পঠিত

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

ঢাবিতে শহীদ আবু বকর ছিদ্দিকের নামে হল অডিটোরিয়ামের নামকরণ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক প্রকাশ

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

বেরোবিতে আবু সাইদের নামে হল নির্মাণের ঘোষণা

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী