নোবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনের যত ব্যর্থতা’ ব্যানার খুলে নিল প্রশাসন, ফের টাঙানো হলো ব্যানার

Post Image

‘বিএনপি সরকারের ১৮০ দিনের যত ব্যর্থতা’ শিরোনামে ব্যানার খুলে নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রশাসন। তবে খুলে নেওয়ার পর আবারও ব্যানারটি টাঙিয়েছেন নোবিপ্রবি ছাত্রশক্তির নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রশক্তির মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যানারটি টাঙায় নোবিপ্রবি শাখা ছাত্রশক্তি। পরে প্রশাসনের পক্ষ থেকে সেটি খুলে ফেলা হয়। তবে প্রশাসনের খুলে নেওয়ার প্রায় দেড় ঘণ্টা পর ছাত্রশক্তির নেতাকর্মীরা পুনরায় ব্যানারটি টাঙিয়ে দেন।

ছাত্রশক্তির নেতাদের দাবি, সরকারের সমালোচনা করে ব্যানার টাঙানো তাদের সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য, এ ধরনের ব্যানার ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই সেটি সরিয়ে দেওয়া হয়েছে।

ছাত্রশক্তির নেতারা জানান, বুধবার রাতে ব্যানার টাঙানোর পর প্রশাসনের পক্ষ থেকে সেটি সরিয়ে নিতে বলা হয়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি খুলে ফেলেন।

নোবিপ্রবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, ‘বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতেই আমরা ব্যানারটি টাঙিয়েছিলাম। বিরোধী দল হিসেবে সরকারের সমালোচনা করা আমাদের সাংবিধানিক অধিকার। প্রশাসনের পক্ষ থেকে আমাদের ব্যানার সরিয়ে নিতে বলা হয়। আমরা তাদের কাছে জানতে চেয়েছি, বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম বা বিধির আওতায় এ ধরনের ব্যানার টাঙানো নিষিদ্ধ। যদি লিখিতভাবে এমন কোনো বিধি দেখানো হয়, তাহলে আমরা নিজেরাই ব্যানার খুলে নেব।’

শহিদুল ইসলামের অভিযোগ, ব্যানারটি নিয়ে প্রশাসনের দুই পক্ষের মধ্যে সমন্বয়হীনতাও দেখা গেছে। তিনি বলেন, ‘একপর্যায়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য ডেকে নেওয়া হয়। আমরা সেখানে কথা বলছিলাম। এর মধ্যে আরেকটি দল আনসার সদস্যদের নিয়ে এসে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলে। এ কারণে বিষয়টি নিয়ে আমরা আর কোনো সমঝোতায় আসতে পারিনি।’ পরে আনসার সদস্যদের কাছ থেকে ব্যানারটি নিয়ে আবারও ক্যাম্পাসে টাঙানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, ‘প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমাকে জানানো হয়েছে, ব্যানারটি ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এ কারণে ব্যানারটি নামিয়ে ফেলার জন্য বলা হয়। পরে আমরা গিয়ে সেটি নামিয়ে ফেলি।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। গঠনমূলক সমালোচনা হতে পারে। তবে এভাবে ব্যানার টাঙানো ক্যাম্পাসের ভেতরে উচিত নয়। আমরা চাই, ক্যাম্পাসে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকুক।’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নোবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনের যত ব্যর্থতা’ ব্যানার খুলে নিল প্রশাসন, ফের টাঙানো হলো ব্যানার

সাদিক-ফরহাদের নেতৃত্বে ঢাবির শত বছরের ইতিহাসে সবচেয়ে সফল ডাকসু: প্রবাসী আরশাদ মামুন

চাকসু জিএসের উদ্যোগে ডিপ ফ্রিজ পেল ৫ ছাত্রী হল

এবার নেতা বলবেন, ‘তুই শুধু রিটেনটা পাস কর...

‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় দুপুরে কথা-কাটাকাটি, রাতে আবার মারামারি

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ

সরকারি চাকরিতে ভাইভা নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক প্রকাশ

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

ঢাবিতে শহীদ আবু বকর ছিদ্দিকের নামে হল অডিটোরিয়ামের নামকরণ

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সুবিধা দিচ্ছে জবি প্রশাসন

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

সরকার তাদের ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করে তুলেছে: ভিপি রিয়াজুল