শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সুবিধা দিচ্ছে জবি প্রশাসন

Post Image

ভূমিকম্প আতঙ্কের কারণে এক সপ্তাহের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আগামীকাল সকাল ১০টার মধ্যে হলে থাকা নারী শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।


এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে আগামীকাল সকাল থেকে বিভাগীয় শহরগুলোর উদ্দেশ্যে বাস ছেড়ে যাবে বলে জানিয়েছেন পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক।


রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগে একাধিক পরিবহনের ব্যাবস্থা করা হয়েছে বলে জানা যায়। রবিবার (২৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।


এদিন সকালে আগামী বৃহস্পতিবার পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভবন গুলোর অবস্থা যাচাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল সকাল ১০টার আগে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন, ‘আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনেক বিভাগের ভাইভা চলছে। ওই বিভাগের সকলে একত্রে যদি বিভাগকে আবেদন দেয় তাহলে শিক্ষার্থীদের ইচ্ছা অনুযায়ী তাদের ভাইভা নিবে কিনা সিদ্ধান্ত নিবে ওই বিভাগ।’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাকসু জিএসের উদ্যোগে ডিপ ফ্রিজ পেল ৫ ছাত্রী হল

এবার নেতা বলবেন, ‘তুই শুধু রিটেনটা পাস কর...

‘ভাই’ না বলে ‘ব্রো’ বলায় দুপুরে কথা-কাটাকাটি, রাতে আবার মারামারি

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ

সরকারি চাকরিতে ভাইভা নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

রাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল ইসলামী ছাত্রীসংস্থা

বিধি লঙ্ঘন করে অবসরপ্রাপ্ত মাদরাসা অধ্যক্ষকে পুনঃনিয়োগের অভিযোগ ইআবি ভিসির বিরুদ্ধে

সর্বাধিক পঠিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবিপ্রবি প্রশাসনের শোক প্রকাশ

যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে শাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

ঢাবিতে শহীদ আবু বকর ছিদ্দিকের নামে হল অডিটোরিয়ামের নামকরণ

ঢাবির হলের প্রধান ফটকে তোফায়েল আহমেদের শোক ব্যানার টাঙালো নিষিদ্ধ ছাত্রলীগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

সিজিপিএ ৪-এ ৩.৮১ পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন জবি শিবির নেতা

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বিভাগীয় শহরে বাস সুবিধা দিচ্ছে জবি প্রশাসন

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

সরকার তাদের ব্যর্থতা ঢাকতে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করে তুলেছে: ভিপি রিয়াজুল