ডিজিটাল পাল্লায় রশি-রাবার বেঁধে ওজনে ফাঁকি, মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা

Post Image

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আনন্দবাজারে ওজন পরিমাপক যন্ত্রে (ডিজিটাল ডিজিটাল পাল্লা) রশি ও রাবার বেঁধে ক্রেতাদের পরিমাপে কম দেওয়ার অপরাধে আপেল মাহমুদ নামে এক ইলিশ মাছ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষায় আনন্দবাজারের মাছের পাইকারি ও খুচরা আড়ত এবং দোকানগুলোতে নিয়মিত তদারকি অভিযান চালানো হয়। অভিযানকালে বাজারের ‘মেসার্স সিয়াম মিয়া’ নামক ইলিশের দোকানে গিয়ে বিক্রেতা আপেল মাহমুদের ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির প্রমাণ মেলে।

তিনি জানান, অসাধু বিক্রেতা আপেল মাহমুদ ওজন মেশিনের ভেতরের অংশের সঙ্গে একটি রাবার ও রশি যুক্ত করে তা গামছার আড়ালে কৌশলে টেনে ওজনে কম দিয়ে আসছিলেন। তদারকিকালে বিষয়টি হাতেনাতে ধরা পড়ে এবং রশি-রাবারসহ পুরো কারচুপি প্রকাশ্যে আসে। এ সময় বিক্রেতা আপেল মাহমুদ তার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন অসদুপায় অবলম্বন না করার অঙ্গীকার জানান।

পরবর্তীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অপরাধী বিক্রেতাকে নগদ ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। জনস্বার্থে ও ভোক্তা অধিকার রক্ষায় বাজারে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ