ঢাকায় জামায়াতে ইসলামীর লক্ষ লক্ষ জনশক্তি ও ভোটব্যাংক রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আল আমিন।
মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আল আমিন বলেন, ‘ঢাকায় জামায়াতের জনশক্তি আর ভোটব্যাংক লক্ষ লক্ষ—এটা কোনো গল্প নয়, নির্বাচনের মাঠেই প্রমাণিত বাস্তবতা।’
তিনি বলেন, লক্ষ লক্ষ ভোট থাকার পরও কেউ যদি দাবি করেন ভিপি সাদিক কায়েমের ভোট নেই, তাহলে বিষয়টি হাস্যকর মনে হয়।
ভিপি সাদিক কায়েমের ব্যক্তিগত ইমেজের প্রশংসা করে আল আমিন বলেন, তার ইমেজ ‘নিট অ্যান্ড ক্লিন’। বর্তমান সময়ে এটি কোনো ছোট বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।
আল আমিন আরও বলেন, চারপাশে যখন দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ নিয়ে আলোচনা চলছে, তখন ভিপি সাদিক কায়েমের সঙ্গে অন্য প্রার্থীদের তুলনা করলে পার্থক্য স্পষ্ট হয়ে যায়।
তিনি দাবি করেন, জামায়াতের বড় ভোটব্যাংকের বাস্তবতা ৫০০ ভোট পাওয়া প্রার্থীদের সমর্থকেরা বুঝতে পারবেন না। তার প্রত্যাশা, আল্লাহ চাইলে ভিপি সাদিক কায়েম বিপুল ভোটে মেয়র নির্বাচিত হবেন।







