‘কোরআন-সুন্নাহবিরোধী আইন প্রত্যাহার না করলে করুণ পরিণাম হবে’

Post Image

সম্পত্তি হস্তান্তর সংশোধন আইনকে ‘কোরআন-সুন্নাহবিরোধী’ আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, আইনটি প্রত্যাহার না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। এ আইন পাসের মাধ্যমে সরকার যে ‘দুঃসাহস’ দেখিয়েছে, এর ‘করুণ পরিণতি’ ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন পাসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন গোলাম পরওয়ার। বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পল্টন মোড় হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়।


গোলাম পরওয়ার বলেন, সম্পত্তির উত্তরাধিকার ও বণ্টনের বিধান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। তাই এ-সংক্রান্ত আইন প্রণয়নের আগে দেশের আলেম-ওলামা ও ইসলামি চিন্তাবিদদের মতামত নেওয়া প্রয়োজন। তার দাবি, এ বিষয়ে শুধু জামায়াতে ইসলামীর নয়, ইসলামপন্থি মানুষেরও আপত্তি রয়েছে।


তিনি আইনটি ইসলামিক ফাউন্ডেশনের ফতোয়া বোর্ডসহ দেশি-বিদেশি ইসলামি বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনার আহ্বান জানান। একই সঙ্গে আলেম-ওলামা ও ইসলামপন্থি মানুষের মতামত নিয়ে সরকারকে আইনটি পুনর্বিবেচনার দাবি জানান।


বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, নির্বাচনের আগে দলটি কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন না করার এবং মদিনা সনদ অনুযায়ী দেশ পরিচালনার কথা বলেছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা সংসদে কোরআন-সুন্নাহবিরোধী আইন পাস করেছে বলে অভিযোগ করেন তিনি।


তিনি আরও বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এ ধরনের আইন পাস করে সরকার কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে।


ইসলামি বিধান নিয়ে ‘ভুল তথ্য’ দেওয়ার অভিযোগ তুলে আইনমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন গোলাম পরওয়ার। তিনি বলেন, হেবা ও ওসিয়তসংক্রান্ত বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সংসদে এসব বিধান ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং এর মাধ্যমে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

‘কোরআন-সুন্নাহবিরোধী আইন প্রত্যাহার না করলে করুণ পরিণাম হবে’

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীর ভোটার পরিবর্তন; লক্ষ্য সিটি নির্বাচন

‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’

জকসুর পর রাকসুতেও অ্যাম্বুলেন্স উপহার দিলেন জামায়াত নেতা খালিদুজ্জামান

দাড়ি টুপিওয়ালা মানুষ এইভাবে মাথা নিচু করে বসতে পারেন?

একই দিনে তিনটি বিল, ‘সরকারের অনেক আওয়ামী বুদ্ধি’: জাহিদুল ইসলাম

সংসদে বিরোধী দলের ওয়াকআউট

চাঁদাবাজি ও পুলিশকে হুমকির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সর্বাধিক পঠিত

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা

ঢাকা-১২ আসনে জয় পেলেন জামায়াতের সাইফুল আলম খান মিলন

৫ আসনে শাপলা কলির জয়, অনেক জায়গায় লড়াই চলছে : আসিফ মাহমুদ

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়া নিয়ে যা বলল শিবির

রয়টার্সে তারেক রহমানকে বাংলাদেশের ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ

দেশজুড়ে বিরোধীদলীয় সমর্থকদের ওপর হামলায় শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা ও সাবেক বিচারপতিসহ ৬০৫ জন